গাজীপুর

ঈদের সামনে শ্রমিকদের রাস্তায় না নামতে পুলিশের অনুরোধ

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা সংবাদ সম্মেলনে, বিভিন্ন মিডিয়া সংস্থা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশ পুলিশ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া সংস্থা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদকে সামনে রেখে দাবি আদায়ের উদ্দেশ্যে শ্রমিকদের রাস্তায় না নামার অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুরের কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

এ সময় পুলিশ প্রধান আরও বলেন, প্রতিবছর ঈদ উদযাপন করতে ঢাকা ও গাজীপুর থেকে লক্ষ লক্ষ মানুষ বাড়ি যায়। তাদের এই ঈদ যাত্রা বিঘ্ন করতে যারা সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, কল্যাণ সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্যদের সাথে উন্মুক্ত আলোচনায় করেন পুলিশ প্রধান বাহারুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান ছিবগাত উল্লাহ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিষয়:ঈদ গাজীপুর পুলিশ শ্রমিকদের বিক্ষোভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…