চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছিনতাই রোধে ঢাকায় শেষ রাতে টহল বাড়াতে পুলিশকে নির্দেশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
রাজনৈতিক নেতাদের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকারের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকায় ছিনতাই রোধ করতে শেষ রাতে পুলিশকে টহল বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ঢাকায় ছিনতাই বেড়ে গেছে- এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন: ঢাকায় ছিনতাই বেড়ে গেছে, এজন্য আমরা পুলিশকে নির্দেশনা দিয়েছি। শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়, সেজন্য শেষ রাতে যাতে টহলটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। শেষ রাতে এটা বেশি হয়। আপনারা যে কথাটা বলেছেন, এটার সঙ্গে আমিও দ্বিমত করব না। সত্যি কথা বলেছেন। ছিনতাই যাতে কমিয়ে আনা যায়, একেবারে দূর করা যায়। তবে এটা অ্যালার্মিং কিছু না।

তিনি বলেন, সভায় ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক সমস্যার বিষয়েও আলোচনা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে হবে। তবে দিবসগুলোকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই। ১৬ ডিসেম্বর সবাই যাতে ভালোভাবে উদ্‌যাপন করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আইন-শৃঙ্খলার দায়িত্ব যাদের তারা যাতে এটা ভালোভাবে পালন করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্য বছর যেভাবে হয় এবারও  ১৬ ডিসেম্বর কিংবা ২৫ ডিসেম্বর সেভাবে পালিত হবে।

ইজতেমা নিয়ে প্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে একটা আলোচনা হয়েছে। তাবলিগ জামাতের সঙ্গে আমরা আগামী ১৮ ডিসেম্বর আবার বসব। এর আগে যেভাবে হয়েছে এবারও সেভাবেই ইজতেমা হবে।

ট্যাগ: ছিনতাই প্রতিরোধশেষ রাতে টহল বাড়াতে নির্দেশস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে সামরিক প্রশিক্ষণ দিতে চায় তুরস্ক

পরবর্তী

শিগগিরই নির্বাচনী যাত্রা শুরু করবে বাংলাদেশ, বলেছেন তারেক রহমান

পরবর্তী
তারেক রহমানের নির্বাচনী ভাষণ, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিগগিরই নির্বাচনী যাত্রা শুরু করবে বাংলাদেশ, বলেছেন তারেক রহমান

চ্যানেল আই অনলাইন সংবাদ, দুদকের মামলা সম্পর্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজীর আহমেদ-মতিউর রহমানের বিরুদ্ধে দুদকের আলাদা ৮টি মামলা

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT