এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেবে না পুলিশ ও গোয়েন্দারা। প্রয়োজনে ঝিনাইদহের সন্দেহভাজন রাজনীতিবিদদের আটক করে জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছেন ঢাকার ডিবি প্রধান। আর এমপি আনারের নির্বাচনী এলাকাকে সন্ত্রাস প্রবণ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চোরাচালান কিংবা রাজনৈতিক দ্বন্দ্বে আনার খুন হয়েছেন এমন কথা আইন-শৃংখলা বাহিনীর কেউ কখনও বলেনি।







