চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশানে পুলিশের এডিসিকে মারধর; গ্রেপ্তার ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৫ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর গুলশানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধরের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, তারা হলেন, মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।

হামলার শিকার মাহাফুজ্জামান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত। তিনি বিসিএস ৩১ ব্যাচের কর্মকর্তা।

ঘটনার বিষয়ে ডিএমপির জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ ঘটনায় হাতিরঝিল থানায় সাতজনকে আসামি করে মামলা করা হয়। পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে রাজধানীর হাতিরঝিলে ব্যক্তিগত গাড়িতে ঘষা লাগাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার মধ্যে এডিসি মাহফুজ্জামানকে  মারধর করা হয়েছে।

এডিসি মাহফুজ্জামান ডিউটি শেষে বাসায় ফেরার সময় পুলিশ প্লাজার পেছনে কয়েকজনের সঙ্গে  কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ১০-১২ জন মিলে তার উপরে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা হয়েছে।

Reneta

এ হামলায় আহত মাহাফুজ্জামানের শরীরে ১৭টি সেলাই লেগেছে। এখন তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানতে চাইলে ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ বলেন, ‘পুলিশ প্লাজার পেছনে কয়েকজনের সঙ্গে এডিসি মাহফুজ্জামানের গাড়ি নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে ১০-১২ জন এসে তার ওপর অতর্কিত হামলা করে। সে এখন বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।’

রাজনৈতিক কোনো দলের সদস্যরা তার উপরে হামলা চালিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুনেছি, যারা তার উপরে হামলা চালিয়েছে, তারা ব্যবসায়ী। এখানে রাজনৈতিক কোনো ঘটনা না।’

এডিসি মাহফুজ্জামানের স্ত্রী জানান, তার (মাহফুজ্জামান) অবস্থা আগের চেয়ে ভালো। তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার  রাতে ডিএমপির হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘এডিসি মাহফুজ্জামানের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।তারা সবাই ব্যবসায়ী। ঘটনার আগে তারা মদ পান করেছিলেন। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।’

হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। গ্রেপ্তাররা ঘটনার আগে একটি ক্লাব থেকে বের হয়েছিল। পরে গাড়ি ধাক্কাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানগ্রেপ্তারডিএমপিপুলিশের এডিসিকে মারধরহাতিরঝিল থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

জলাশয় রক্ষা ও দূষণ কমাতে গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT