বিনোদন

মা-বাবার সঙ্গে অভিনেতা পলাশের ওমরাহ পালন

অভিনেতা পলাশ পরিবারের সঙ্গে ওমরাহ পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা পলাশ তার মা-বাবার সঙ্গে ওমরাহ পালন করছেন, সবাই হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওমরাহ পালন করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। তবে একা নয়, তার সঙ্গে ওমরাহ পালন করেছেন অভিনেতার মা-বাবা। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে ফেসবুকে বাবা-মায়ের সঙ্গে মক্কা শরীফের সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান তিনি।

বাবা-মায়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে পলাশ লেখেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। বাবা-মাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করলাম। আলহামদুলিল্লাহ।

ব্যক্তিজীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন পলাশ। কয়েক মাস আগেই তাবলিগ জামাতে সময় দিতে দেখা গিয়েছিল তাকে। সেসময় এই অভিনেতা বলেছিলেন, নিয়ত ছিল সন্তানের পিতা হওয়ার পর তাবলিগে যাব। আল্লাহ আমাকে কবুল করছেন, এজন্য যেতে পেরেছি। আমি শুকরিয়া জানাই।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কাবিলা চরিত্র দিয়ে দর্শকমহলে পরিচিতি পান জিয়াউল হক পলাশ। এরপর কাজ করেছেন একাধিক নাটক ও ওয়েব সিরিজে। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও কাজ করেন পলাশ।

বিষয়:অভিনেতা ওমরাহ ছোটপর্দা জিয়াউল হক পলাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…