বিনোদন

চলে গেলেন ‘পোকেমন’র কণ্ঠশিল্পী র‍্যাচেল

পোকেমন কণ্ঠশিল্পী র‍্যাচেল এর স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি, যেখানে পোকেমন কণ্ঠশিল্পী র‍্যাচেল এর ছবি ও অ্যানিমে চরিত্রের ছবি রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যানসারে আক্রান্ত হয়ে চলে গেলেন বিখ্যাত কার্টুন পোকেমন টিভি সিরিজ, গেম এবং সিনেমার কণ্ঠশিল্পী র‍্যাচেল লিলিস। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

র‍্যাচেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পোকেমনের আরেক কণ্ঠশিল্পী ভেরোনিকা টেইলর। তিনি লিখেছেন, ‘র‍্যাচেল ছিলেন এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট। তিনি ছিলেন উজ্জ্বল আলো, যা জ্বলে উঠতো কণ্ঠে, গানে, কথায়।’

র‍্যাচেল লিলিস মিসটি এবং জেসির চরিত্রে কণ্ঠ দিয়েছেন। ১৯৯৭ থেকে ২০১৫ পর্যন্ত পোকেমনের ৪২৩টি পর্বে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়াও বহু জাপানি অ্যানিমেটেড সিরিজে কণ্ঠ দিয়েছেন তিনি।

২০২৪ সালের মে মাসে স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। তার চিকিৎসার খরচ ওঠাতে তহবিল সংগ্রহের উদ্যোগও নেয়া হয়েছিল। সংগ্রহ করা হয়েছিল এক লক্ষ ডলারের বেশি অর্থ। কিন্তু ক্যানসারের কাছে হেরে শনি বার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সূত্র: বিবিসি

বিষয়:পোকেমনর‍্যাচেল লিলিসলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…