বাংলাদেশ

দেশে বিষধর ‘রাসেল ভাইপার’ সাপের উপদ্রব বেড়েছে

একটি বনজঙ্গলের সাপের ছবি, যা বাংলাদেশে দেখা যায়, সাপটি মাটির উপর সোজা অবস্থানে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

দেশে বিষধর ‘রাসেল ভাইপার’ সাপের উপদ্রব বেড়েছে। রাজশাহী ও খুলনা অঞ্চলে থাকা এই বিষধর সাপ চাঁদপুর ও ফরিদপুর অঞ্চলেও এখন বিস্তৃত হয়েছে। গত এক দশকে রাসেল ভাইপারের কামড়ে ২৩৫ জন আক্রান্ত হয়। মৃত্যু হয় ৫৯ জনের। কেবল গত বছরেই আক্রান্ত হয় রেকর্ড ৫০ জন। সম্প্রতি ঢাকার দোহারে বিষধর এই সাপের উপস্থিতির খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ওই অঞ্চলে পর্যবেক্ষণ টিম পাঠাচ্ছে সরকার।

বিষয়:রাসেল ভাইপার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…