শিল্প সাহিত্য

কবি শাহেদ শাফায়েত আর নেই

প্রখ্যাত কবি শাহেদ শাফায়েতের ছবি, বাংলার সাহিত্য জগতে তার অবদান স্মরণীয়. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি শাহেদ শাফায়েতের এই ছবি তার জীবন ও সাহিত্যকর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আশির দশকের অন্যতম কবি শাহেদ শাফায়েত আর নেই। বুধবার দুপুর ১২টার দিকে পঞ্চগড়ের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

কবির মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন তার ভাগ্নে শাহরিয়ার সম্পদ। এদিন দুপুরে তিনি জানান, মামা একেবারেই সুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে একটু বমি হলেও আজ সকালে নাস্তা করেছেন, সবার সাথে ঠিকঠাক কথা বলেছেন। নিজের ঘরেই শুয়ে ছিলেন। ১২টার দিকে তাকে ডাকলে সারা না দিলে ঘরে গিয়ে তাকে মৃত পাওয়া যায়। কেউ কিছু বুঝতেই পারে নাই।

ব্যক্তি জীবনে বিয়ে করেননি কবি শাহেদ শাফায়েত। পঞ্চগড়ের দেবীগঞ্জের নিজ বাড়িতেই থাকতেন তিনি। বুধবার বাদ এশা তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তার ভাগ্নে।

শাফায়েতের মৃত্যুর খবর তার বন্ধুদের ফোন করে জানিয়েছেন বলে জানান সম্পদ। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে কামরুজ্জামান কামু, আহমেদ নকিব সহ বেশ কয়েকজন কবি সাহিত্যিক শাহেদ শাফায়েতকে নিয়ে স্মৃতিচারণ করে পোস্ট দেন।

প্রথম কাব্যগ্রন্থ ‘কোরপাটেলিক’ লিখেই আশির দশকের শেষে এই কবি আলোচনায় আসেন। শিল্পতরু প্রকাশনা থেকে প্রকাশ হয়েছিলো বইটি। তার অন্যান্য বইয়ের মধ্যে আছে বালিঘর ও প্রতিটি ভোরের গান, তোমার জৌলুশ মাখা প্রতিটি ভোরের গান।

বিষয়:কথাসাহিত্যিক কবি কামরুজ্জামান কামু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…