চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান-কবিতা-আড্ডায় কবি হেলাল হাফিজের জন্মদিন উদযাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২১
শিল্প সাহিত্য
A A

বাংলাদেশের অন্যতম আধুনিক কবি, তারুণ্যের প্রতীক হেলাল হাফিজের নিজ জেলা নেত্রকোনায় পালিত হয়েছে তার ৭৪ তম জন্মদিন।

‘তারুণ্যের হাতে বই থাকুক, নিত্য দিনের সঙ্গী হয়ে’-এমন স্লোগানে নেত্রকোনায় একদল তরুণদের নিয়ে গড়ে ওঠা ‘হিমু পাঠক আড্ডা’র উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে গান ও কবিতার মধ্য দিয়ে কেক কাটা হয়েছে।

অনুষ্ঠানে সাংবাদিক ও সংগঠক আলপনা বেগমের পরিচালনায় বিভিন্ন বয়সের কবি সাহিত্যিক সাংবাদিকসহ নতুন প্রজন্মের তরুণ তরুনিদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

প্রদীপ প্রজ্জ্বলন করে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ পরিবেশন করেন শিল্পী নারায়ণ কর্মকার, সৈয়দা নাজনীন সুলতানা সুইটি, মনোয়ার হোসেন মামুন, প্রিয়াঙ্কা বিশ্বাস, সৈয়দা নাসরীন সুলতানা শিউলি, শিল্পী ভট্টাচার্য্য ও সুব্রত রায় টিটু। পরে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমু তানভীর হায়াত খান। এর পরপরই কবির জন্মদিনের কেক কাটা হয়।

এসময় কবির বিখ্যাত কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ পাঠ করেন নাসিফ কবীর নভ, ইচ্ছে ছিলো পাঠ করেন অবৃত্তি শিল্পী তরুময় বিশ্বাস পাভেল। সবশেষে ‘কষ্টের ফেরিওয়ালা’ পাঠ করেন নাইম সুলতানা লিবন। এছাড়াও বাংলা বিভাগের নাজমা আলী, তানভিয়া আজিমসহ অন্যান্য কবিরা কবির উল্লেখযোগ্য বিভিন্ন কবিতা পাঠ করেন।

জন্মদিনে কবির লেখা কবিতার পাশাপাশি অভিব্যক্তি প্রকাশ করেছেন, কবির বাল্যবন্ধু মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, জেলা শিল্পকলা একাডেমির কালাচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, নেত্রকোনা সরকারী মহিলা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের সরকারী শিক্ষক অধ্যাপক কামরুল হাসান, আবু আব্বাস ডিগ্রী কলেজের অধ্যাপক নাজমুল কবীর সরকার, কবির প্রিয় বিদ্যাপিঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর সাজু, আমাদের নেত্রকোনা পত্রিকার সম্পাদক মাহফুজ স্বপন, শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি রফিকুল ইসলাম আপেল, কবি সোহরাব উদ্দিন আকন্দ, সাংবাদিক একে এম আব্দুল্লাহ, কবি ও সাংবাদিক কামাল হোসাইন, কবি তানভীর জাহান চৌধুরী, কবি কল্পনা ঘোষ, কবির ভাগ্নে তালহা ইবনে তাহের মুন্নাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

Reneta

কবির জন্মদিনের আয়োজন নিয়ে জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান তার অভিব্যক্তিতে বলেন, ‘আমাদের বাস্তবিক অর্থে, ইহজগতে নানাবিধ কার্যাবলী সম্পাদনের সাথে সাথে আমরা যদি আমাদেরকে বাঁচিয়ে না রাখি, প্রাণবন্ত না রাখি, সৃষ্টিশীলতাকে চর্চা না করি, অনুশীলন না করি, আমরা যদি তরুণ প্রজন্ম থেকে প্রজন্ম গড়ে না তুলি তাহলে কিন্তু আমাদের সমাজ মৃত হয়ে যাবে, আমাদের বাচ্চারা মৃত হয়ে যাবে, আমরা কিন্তু মৃত হয়ে যাবো। আর যে জাতি মৃত হয়ে যাবে, যে সমাজ মৃত হয়ে যাবে, সে সমাজে কিন্তু উন্নয়ন ঘটাতে পারবে না।’

তিনি আরো বলেন, প্রেম একটি শ্বাশ্বত বিষয়, পৃথিবীর এমন কোন মানুষ নেই যার জীবনে প্রেম আসবে না। প্রেমের মধ্যে থেকে তিনি সবকিছু জয় করেছেন। প্রেম পাওয়াই কিন্তু প্রেমের মৃত হয়ে যাওয়া, পাওয়ার মধ্যে সব সুখ নয়, ত্যাগের মধ্যে ই সুখ। প্রেমকে না পাওয়ার যে জয় আছে তার বড় উদাহরণ হলেন কবি হেলাল হাফিজ।

প্রেমের মধ্যে থেকে তিনি সবকিছু জয় করেছেন তার সৃষ্টি দিয়ে তার কবিতা দিয়ে। কবির নিজ জেলায় এমন অয়োজনে শিল্প সংস্কৃতি বেঁচে থাকবে বলে তিনি মনে করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবিকবিতাজেলানেত্রকোনাসাংবাদিকসাহিত্যিকহিমুহেলাল হাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

রইদ: প্রেম যখন প্রাপ্তির নয়, বরং ধারণ করার

জুন ১০, ২০২৬

চ্যানেল আই কার্যালয়ে উদ্বোধন হয়েছে মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুন ১০, ২০২৬

ফুটবলের আড়ালে ক্ষমতার লড়াইয়ে আমেরিকা-চীন ও উপসাগরীয় শক্তি

জুন ১০, ২০২৬

বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা

জুন ১০, ২০২৬

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বন্ধ ৩ ইউনিট

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT