রাজনীতি

“প্রধানমন্ত্রীর কোন চাপ নেই, এতে প্রমাণিত তার কোন দায়িত্ব নেই”

মির্জা ফখরুলের বক্তৃতা, তিনি পয়েন্টে আছেন ও বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফখরুল

প্রধানমন্ত্রীর কোন চাপ নেই এই কথাতেই প্রমাণিত হয় তার কোন দায়িত্ব নেই, ভবিষ্যতের কোন চিন্তা নেই। বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় হতে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গত নির্বাচনের আগেও সংলাপ হয়েছিলো কিন্তু তিনি কোন কথা রাখেননি।

মির্জা ফখরুল বলেন, সরকার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নিয়ে গেলো, তাদের সঙ্গে কিসের সংলাপ।

আগামী নির্বাচন আরো অনিশ্চিত হয়ে গেলে বা এরচেয়ে আরো খারাপ কিছু হলে আওয়ামী লীগ দায়ী থাকবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বিষয়:আওয়ামী লীগ খালেদা জিয়া নির্বাচন প্রধানমন্ত্রী বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…