চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ৩১, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ও তার বোন ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সঙ্গে নিয়ে মঙ্গলবার  তিনি ফাতেহা পাঠ করেন। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাযজ্ঞের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং সেই সাথে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় তার দাদা-দাদী এবং বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সাহেরা খাতুনের কবরও জিয়ারত করেন।

১৯৭৪ সালের এই দিনে মৃত্যুবরণকারী প্রধানমন্ত্রীর দাদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে জোহরের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে মাজার প্রাঙ্গণে জাতির পিতার বাড়ি থেকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।

এর আগে তিনি বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। যিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহ রাতে বিপথগামী কিছু সেনা সদস্যের গুলিতে তার পরিবারের অধিকাংশ সদস্যসহ নির্মমভাবে নিহত হন।

সে সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট সচিবগণ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগ: টুঙ্গিপাড়াপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ৬ গুণ বেড়েছে

পরবর্তী

বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড

পরবর্তী
টাঙ্গাইল জেলা-যুগান্তর

বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড

আরিয়ান খানকে গাড়ি থেকে নামাতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

আরিয়ানকে হেনস্তার খেসারত!

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT