থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেক সম্মেলনে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩০ নভেম্বর বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
বৃহস্পতিবার ৬ জুলাই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সম্মেলনের আগে ১৭ জুলাই বিমসটেকভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সভা অনুষ্ঠিত হবে।
এছাড়াও বিমসটেকের পরবর্তী সেক্রেটারি জেনারেল ভারত বাংলাদেশ চেয়ারম্যানশিপ নেবে বলেও জানান তিনি। সৌরভ কুমারের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন সচিব।







