বাংলাদেশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন, পাশে সেনা কর্মকর্তা ও অন্যান্য অতিথি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দু’দিনের সফরে টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নতুন মন্ত্রিসভার সদস্যরাও সমাধিতে শ্রদ্ধা জানান।

শনিবার ১৩ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর আগে সকাল ৯টার দিকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিয়ে বেলা ১১টায় টুঙ্গিপাড়া পৌঁছান তিনি।

জানা গেছে, প্রধানমন্ত্রী বিকেলে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। রাতে নিজ বাড়িতেই থাকবেন তিনি। পরদিন রোববার সকালে কোটালিপাড়ায় যাবেন সরকারপ্রধান। সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

শেখ হাসিনার আগমনকে ঘিরে বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো গোপালগঞ্জ জেলা। নেতাকর্মীরাও অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে মুখিয়ে আছেন।

বিষয়:প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…