সাবেক উপমন্ত্রী ফখরুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ২১ অক্টোবর এক বিবৃতিতে সাবেক উপমন্ত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



