চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আগামীকাল, হাওরে সাজ সাজ রব

এস কে রাসেল এস কে রাসেল
৮:৪৮ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধনের পাশাপাশি হাওরের উন্নয়ন কর্মকাণ্ড স্বচক্ষে দেখার জন্যই প্রধানমন্ত্রীর মিঠামইন সফর। এসময় মিঠামইন হেলিপ্যাড মাঠে জনসভায়ও যোগদান করবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে হাওরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

গত ১০ বছরে পাল্টে গেছে অবহেলিত জনপদ কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামের চিত্র। রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যখাত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল কিছুতেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আর তাই তো দীর্ঘ দুই যুগ পর আবারো কিশোরগঞ্জের মিঠামইন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত হাওরের মানুষ। চারদিকে শুধু সাজ সাজ রব। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অপেক্ষায় রয়েছেন তারা। শেষ হয়েছে মঞ্চ সাজ-সজ্জা, মাঠের সৌন্দর্য্য বর্ধন ও নিরাপত্তা নিশ্চিতের সকল কাজ। রাস্তায় রাস্তায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যানার, ফেস্টুন টানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

আগামীকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রী মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস ক্যান্টনম্যান্ট উদ্বোধন শেষে বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে জনসভায় যোগদান করবেন। বর্তমান সরকারের হাত ধরে এই উন্নয়ন দেখাতে অধির আগ্রহে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

Banglabid

এর আগে ১৯৯৮ সালের ৩ অক্টোবর হাওর উপজেলা মিঠামইন এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয়রা বলছে, প্রধানমন্ত্রীর কাজে হাওরের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের আমলে হাওরের মানুষ সুখে আছে। তাদের আর কিছু চাওয়ার নেই। উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার জন্য জনসভার আয়োজন করা হয়েছে। জনসভাকে জনসমুদ্রে রূপ দেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের নিজ বাড়িতে প্রধানমন্ত্রীকে অর্ভথ্যনা জানাতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এরপর জনসভায় যোগদান করবেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডের হাতে একটি ট্রফি

পরবর্তী

ইটালিতে অভিবাসী জাহাজডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৫৯

পরবর্তী
অভিবাসী জাহাজডুবির ঘটনায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালিতে অভিবাসী জাহাজডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৫৯

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের প্রধান দরজা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনায় পাল্টাপাল্টি উপকমিটি

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT