রাজনীতি

বিএনপির এমপি-মন্ত্রীদের সংসদ বিষয়ে প্রশিক্ষণ শুরু করলেন তারেক রহমান

বিএনপির এমপি-মন্ত্রীদের সংসদ বিষয়ে প্রশিক্ষণ শুরু করলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের জন্য সংসদের নানা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

আজ (৬ মার্চ) শুক্রবার সকাল ১১টায় গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার আগে নতুন নির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট প্রক্রিয়া, স্থায়ী কমিটির কার্যপ্রণালীসহ বিভিন্ন বিষয়ে দক্ষ করে তোলার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। বিশেষ করে প্রথমবার নির্বাচিত এমপিদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

কর্মশালাটি দুই দিনে বিভক্ত করা হয়েছে। প্রথম দিন (আজ) রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য অংশ নিচ্ছেন। দ্বিতীয় দিন (৭ মার্চ) ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। সকাল থেকেই নির্বাচিত এমপি ও মন্ত্রীরা গুলশান কার্যালয়ে জড়ো হতে শুরু করেন।

কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, অ্যাকাডেমিক ও পূর্বতন সংসদ সদস্যরা প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন। তারা এমপিদের দায়িত্ব-কর্তব্য, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ, মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত ভূমিকা এবং সংসদীয় প্রক্রিয়ায় কার্যকর অবদান রাখার উপায় তুলে ধরবেন।

বিষয়:তারেক রহমান প্রধানমন্ত্রী বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…