বাংলাদেশ

পদ্মা সেতুতে দুর্নীতির কোন সুযোগ ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিচ্ছেন, পাশে উপস্থিত আছেন সদস্যরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিচ্ছেন, পাশে উপস্থিত আছেন সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: পদ্মা সেতু প্রকল্পে যেভাবে অর্থ খরচ হয়েছে তাতে দুর্নীতির কোন সুযোগ ছিল না। বিষয়ভিত্তিক ব্যয় নির্ধারণ থাকায় অতিরিক্ত খরচের অবকাশ ছিল না। পদ্মা সেতু নির্মাণে সকলের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।

পদ্মা সেতু প্রকল্পে অতিরিক্ত ব্যয় হয়েছে বলে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের জন্য বিষয়ভিত্তিক ব্যয়ের বিবরণী জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে বাজেট পাশের পর সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন: মূল সেতু নির্মাণে আদতে ব্যয় হয়েছে ১২ হাজার ১৩৩ কোটি টাকা। নদী শাসন বাবদ ব্যয় ৯ হাজার ৪শ কোটি, দুপ্রান্তের সংযোগ সড়ক নির্মানে ১৯শ ৭ কোটি টাকা, পুনর্বাসন বাবদ ১৫শ কোটি , ভূমি অধিগ্রহণে ১৬শ ৯৮ কোটি টাকা আর বেতন-ভাতা এবং অন্যান্য মিলে ২৪শ ৯ কোটি টাকা।

৮ বছরে সেতুটি নির্মাণ শেষ করতে পারায় আবারও দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

এর আগে নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস হয় জাতীয় সংসদে। বাজেটে সামাজিক নিরাপত্তা, যোগাযোগ অবকাঠামো, ভৌত অবকাঠামো, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান-প্রযুক্তি, কৃষি, মানবসম্পদ উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে।

১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। অর্থমন্ত্রী গত ৯ জুন সংসদে এই বাজেট উপস্থাপন করেন।

বিষয়:জাতীয় সংসদ পদ্মা সেতু প্রধানমন্ত্রী বাজেট পাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…