চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দ্বিতীয়বার ফ্রান্সের বর্ষসেরা এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফরাসি ফুটবল তারকা এমবাপে ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমের শুরুতে পিএসজিকে বিদায় জানিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কাইলিয়ান এমবাপে। লস ব্লাঙ্কোসদের হয়ে এখনও নিজেকে মেলে ধরতে না পারলেও গত পিএসজিতে নিজের শেষ মৌসুমে দারুণ পারফরম্যান্স করেছেন ২৫ বর্ষী ফরোয়ার্ড। সেটির স্বীকৃতি পেলেন, ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন বিশ্বকাপ জয়ী তারকা।

শনিবার ২০২৩-২৪ মৌসুমের বর্ষসেরা হিসেবে এমবাপের নাম ঘোষণা করে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। এই নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের ফ্রান্স সেরা হলেন এমবাপে।

পিএসজিতে ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ গোল গোল করেন এমবাপে। ফরাসি জায়ান্টদের হয়ে জেতেন ষষ্ঠবারের মতো জেতেন লিগ ওয়ান শিরোপা। জেতেন ফরাসি কাপও।

Banglabid

ভোটে দ্বিতীয় হয়েছেন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা। তৃতীয় হয়েছেন এসি মিলান গোলরক্ষক মাইক ম্যাগনান। রিয়াল মাদ্রিদে খেলা এদুয়ার্দো কামাভিঙ্গা চতুর্থ ও অরেলিয়া শুয়ামেনি পঞ্চম হয়েছেন।

১৯৫৯ সাল থেকে বর্ষসেরার এই পুরস্কার দিয়ে আসছে ‘ফ্রান্স ফুটবল’। শুরুতে শুধু ফ্রান্সে খেলা ফরাসি ফুটবলারদের দেয়া হতো পুরস্কারটি। ১৯৯৬ সাল থেকে ফ্রান্সের বাইরে খেলা ফরাসি ফুটবলারদেরও পুরস্কারের জন্য বিবেচনা করা হয়।

আগে খেলোয়াড়দের পঞ্জিকাবর্ষের পারফরম্যান্সের হিসাব ধরা হলেও, ২০২৩ সালে নিয়মে পরিবর্তন এনে গোটা একটি মৌসুমকে বিবেচনায় নেয়া হচ্ছে। এর আগে ২০১৮ ও ২০১৯ সালের এবং ২০২২-২৩ মৌসুমে পুরস্কারটি জিতেছিলেন এমবাপে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিফ্রান্স ফুটবলবর্ষসেরালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

পরবর্তী

বাংলাদেশে ‘হিন্দু পোড়ানোর’ ভুয়া ছবিটি চীনের ভিডিও থেকে নেওয়া

পরবর্তী
ভুয়া ছবি যা চীনের ভিডিও থেকে নেওয়া হয়েছে, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে অপপ্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে 'হিন্দু পোড়ানোর' ভুয়া ছবিটি চীনের ভিডিও থেকে নেওয়া

প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান

সর্বশেষ

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT