প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার পরিকল্পনা করছে সরকার। পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, উন্নত জাতি গড়তে এই খাতের দিকে শক্তভাবে নজর দেওয়া হচ্ছে। রাজধানীতে সেমিনারে তিনি বলেন, কোচিং এবং গাইডবই নির্ভরতা কমাতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।







