আন্তর্জাতিক

ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত: তদন্তে যাচ্ছে ব্রিটিশ ও মার্কিন দল

উড়োজাহাজ দুর্ঘটনা স্থান, উদ্ধারকর্মীরা তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়োজাহাজ দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে, ধোঁয়া ও ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতে উড়োজাহাজ দুর্ঘটনার তদন্তে সহায়তা করতে দেশটিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি তদন্ত দল। এছাড়া যুক্ত হচ্ছে যুক্তরাজ্যের আরও একটি তদন্ত দল।

বৃহস্পতিবার ১২ জুন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারতের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এ তথ্য নিশ্চিত করে।

এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের আহমেদাবাদের বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি। উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই মাত্র ৮২৫ ফুট উঁচুতে ওঠার পরই তা নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে এয়ার ইনডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় সবার নিহতের আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় পুলিশপ্রধান। উড়োজাহাজে ২৩০ জন যাত্রী এবং ২ জন পাইলট ও ১০ জন ক্রু ছিলেন বলে ভারতের সিভিল এভিয়েশন দপ্তর জানিয়েছে।

বিষয়:উড়োজাহাজ বিধ্বস্ত ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত ভারতে বিমান বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…