অর্থনীতি

৮ ঘণ্টা গ্যাস থাকছে না রাজধানীর যেসব এলাকায়

গ্যাসের চুলার আগুন জ্বলছে, রান্নার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজনের হাতে স্টিক দিয়ে গ্যাসের চুলার আগুন জ্বলছে, রান্নার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য আজ ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বলা হয়, এমআরটি লাইন-১ এর জন্য ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন অপসারণের জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময় আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

বিষয়:তিতাস গ্যাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…