আদালত

পি কে হালদারের ২২ বছরের কারাদণ্ড

পিকে হালদার, বাংলাদেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ী, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

পিকে হালদার এর ছবি, বাংলাদেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ী, পিকে হালদার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (৮ অক্টোবর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ মামলার রায় ঘোষণা করেন।

জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের অপরাধে ১০ বছর ও অর্থ পাচারের অপরাধে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে পি কে হালদারকে। এছাড়া এই মামলার বাকি ১৩ আসামিকে আদালত সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন।

বিষয়:ঢাকার বিশেষ জজ আদালত-১০ পি কে হালদার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…