চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৩৩ কোটি আত্মসাৎ: পিকে হালদারসহ ৩৫ জনের নামে ১২ মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

বারোটি প্রতিষ্ঠানের নামে ৪৩৩ কোটি ৯৬ লাখ ১৮ হাজার নয় টাকা ঋণ নিয়ে আত্নসাৎ করায় প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) মোট ৩৫ জনের নামে ১২টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি. থেকে ২০১৪-১৭ সালের মধ্যে বিভিন্ন সময়ে নাম সর্বস্ব কিছু প্রতিষ্ঠানের নামে ঋণ পাস করিয়ে ৪৩৩ কোটি ৯৬ লাখ ১৮ হাজার ৯ টাকা আত্নসাৎ করায় দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা-১ কর্তৃক মামলা নং ২০-৩১, (১২টি) দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা এর উপ-পরিচালক মো. মশিউর রহমান ১ ও ২ নং এবং উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন ৩-১২ নং (১০টি) মামলা বাদী হয়ে দায়ের করেন।

বেশ কিছু প্রতিষ্ঠানের নামে ঋণ তৈরি করে প্রতিটি ঋণ হিসাবের ১-২টি কিস্তি পরিশোধ করে এবং কোনো কোনো ঋণের বিপরীতে কোনো কিস্তিই পরিশোধ করা হয়নি। তারপরও দেখা যায় যে, ওইসব ঋণ কোনো ধরনের আপত্তি ছাড়াই বোর্ড সভায় রিসিডিউল করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানের কোনো কার্যক্রম বিদ্যমান না থাকার পরও ভুয়া কাগজপত্র তৈরি করে এসব প্রতিষ্ঠানের নামে ঋণ প্রদান করা হয়।

প্রতিষ্ঠানের রেকর্ডপত্র যাচাই করে দেখা যায় যে, প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের জন্য যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সে সমস্ত জায়গায় বর্তমানে এসব ব্যবসা প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই।

এছাড়াও দেখা যায় যে, যেসব প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ প্রদান করা হয়েছে সেসব প্রতিষ্ঠান একবারে নতুন তাদের ব্যবসার কোনো কার্যক্রম বিদ্যমান ছিল না। তাই দণ্ডবিধি-১৮৬০ এর ৪০৬/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় এ মামলাগুলো করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪৩৩ কোটি আত্মসাৎদুদকপিকে হালদার
শেয়ারTweetPin

সর্বশেষ

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জুন ২১, ২০২৬

হাইড্রেশন বিরতি, লাভের চেয়ে ক্ষতি বেশি: উরুগুয়ে কোচ

জুন ২১, ২০২৬

২০২৬ বিশ্বকাপের ১৩ তারকা, যাদের বাবারাও খেলেছিলেন বিশ্বকাপ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা

জুন ২১, ২০২৬

সৌদি আরবের বিপক্ষে স্পেনের একাদশে কারা?

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT