বঙ্গোপসাগরে বেড়েছে জলদস্যুদের দৌরাত্ম্য
বঙ্গোপসাগরে একটি মাছ ধরা জাহাজে অনেক মানুষ কাজ করছে, জলদস্যুদের হুমকি বৃদ্ধি পাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বঙ্গোপসাগরে আবার বেড়েছে জলদস্যুদের নিষ্ঠুর আচরণ। অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেওয়া হচ্ছে ট্রলার, মাছ ও জ্বালানি তেল। সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনায় আতঙ্কে রয়েছেন জেলেরা।
বৃহস্পতিবার রাতে পায়রা বন্দর সংলগ্ন সাগর মোহনায় মাছ শিকার শেষে তীরে ফেরার পথে ‘এফবি মা’ নামের একটি ফিশিং বোটে জলদস্যুরা গুলি চালায়। এসময় বাকি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ইলিশ, ১২ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, জ্বালানী তৈলসহ আনুষাঙ্গিক প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান তারা। জেলেরা প্রাণ ভিক্ষা এবং ট্রলারটি না নেওয়ার অনুরোধ জানালে দস্যুরা মালামাল নিয়ে চলে যান। ফেরার সময় এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।






