পশু কোরবানি দিয়ে ঈদ উল আজহা পালন করবেন হাজীরা
পশু কোরবানি দিয়ে ঈদ উল আজহা পালন করবেন হাজীরা
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
মুজদালিফায় রাত যাপন করে হাজীরা রওয়ানা হয়েছেন মিনার পথে। মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর মারবেন তারা। সেখানেই পশু কোরবানি দিয়ে ঈদ উল আজহা পালন করবেন হাজীরা। মুজদালিফায় যাওয়ার আগে মঙ্গলবার আরাফাতের ময়দানে হজের প্রধান আনুষ্ঠানিকতা খুতবায় সামাজিক ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন আরাফাতের ময়দানের খতিব। আল্লাহ্ এবং রাসুলের প্রতি আনুগত্য রেখে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান তিনি। পরে মোনাজাতে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করেন হাজিরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






