চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিয়ান হাসতেও জানে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
অভিনেতা আরিয়ান হাসছেন, পটভূমিতে নেটফ্লিক্স লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক শট দিয়ে চলেছেন বলিউড কিং শাহরুখ। তবে পরিচালকের কিছুতেই পছন্দ হচ্ছে না। পরিচালক তাকে নানান ভাবে শট দিতে বলছেন, পরিচালকের নির্দেশ মত শাহরুখও শট দিয়ে চলেছেন! ধৈর্য্য ধরে টেকের পর পর টেক দিয়েও যখন পরিচালককে খুশি করতে পারছেন না, তখন চটে যান শাহরুখ। রেগে গিয়ে বললেন, ‘তেরে বাপকা আওয়াজ হ্যায় কেয়া?’

ওমনি ক্য়ামেরার পাশ থেকে মুখ বাড়িয়ে হাসিমুখে পরিচালক বললেন ‘হ্য়াঁ’। পরিচালকের আসনে যাকে দেখা গেল তিনি শাহরুখ পুত্র আরিয়ান! আরো মজার কাণ্ড ঘটিয়ে এলো নতুন সিরিজের ঘোষণা। এরমধ্য় দিয়ে প্রথমবার পরিচালনায় এলেন আরিয়ান।

সোমবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হলো ‘নেক্সট অন নেটফ্লিক্স’ ইভেন্ট। যেখানে এই অ্যানাউন্সমেন্ট দিতেই জড়ো হয়েছিলেন সবাই। নিজের ছেলের প্রথম পরিচালনায় প্রথম সিরিজের শিরোনাম উন্মোচন করেন শাহরুখ। যে সিরিজের নাম ‘দ্য ব্যা*ডস অব বলিউড’। যা চলতি বছরেই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে।

তবে সিরিজে কারা অভিনয় করছেন, সে বিষয়ে টুঁ শব্দটি করেননি কেউ। এটি প্রযোজনা করেছে শাহরুখের রেডচিলি এন্টারটেনমেন্ট। গৌরী খানের প্রযোজনায় নির্মিত এই সিরিজটি সহ-পরিচালক হিসেবে আছেন বিলাল সিদ্দিকী ও মানব চৌহান।

ইভেন্টে শাহরুখ খান সিরিজটি নিয়ে কিছু তথ্য শেয়ার করেন এবং জানান যে, বেশ কিছু বিখ্যাত অভিনেতা এতে কাজ করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি তাদের ধন্যবাদ জানাতে চাই, যারা এই শোতে অভিনয় করতে রাজি হয়েছেন। আমি তাদের ব্যক্তিগতভাবে অনুরোধ করিনি, কিন্তু তারা আরিয়ানের জন্য ভালোবাসা থেকেই এতে যুক্ত হয়েছেন। তবে আরিয়ান আমাকে কড়া নির্দেশ দিয়েছে যে, এখনই আমি কারও নাম প্রকাশ করতে পারব না।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত, কেবল আমাকে প্রকাশ করা হয়েছে। গৌরী ও আরিয়ান জোর করেই আমাকে টাইটেল রিভিল ভিডিওতে অভিনয় করিয়েছে। আমার সহকর্মীরা দারুণ কাজ করেছেন। আমি কিছু পর্ব দেখার সুযোগ পেয়েছি, এবং সত্যি বলতে, সেগুলো একদম দুর্দান্ত আর হাস্যকর!”

নাটকীয় অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা-অভিনেত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ নেটফ্লিক্সের অফিসিয়াল বিবরণ অনুসারে, এই সিরিজ বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালের বাস্তবতাকে তুলে ধরবে। সিরিজটি উচ্চাকাঙ্ক্ষা, বিশৃঙ্খলা ও ব্যঙ্গাত্মক হাস্যরসের মাধ্যমে বলিউডের ভেতরের দুনিয়া সম্পর্কে দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।

Reneta

শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানকে সবাই জানেন গম্ভীর প্রকৃতির। কিন্তু নিজের সিরিজ অ্যানাউন্সমেন্টে ভিডিওতে প্রথমবার হাসতে দেখা গেল তাকে। যা দেখে নেটিজেনরা একটা কথাই জোর দিয়ে বলছেন, ‘আরিয়ান হাসতেও পারে?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ান খানগৌরীনেটফ্লিক্সভারতরেডচিলিশাহরুখ খানসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্যাস সরবরাহে স্বস্তি সাময়িক, আসলে সমাধান কী?

আগস্ট ৭, ২০২৬

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT