চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শারীরিক চর্চা দেশের তরুণ প্রজন্মকে গঠন করতে ভূমিকা রাখবে: সেনাপ্রধান

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৪২ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

সাইকেল ম্যারাথনসহ শারীরিক চর্চাগুলো আমাদের দেশের তরুণ প্রজন্মকে নিয়ে একটি সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সকালে কক্সবাজারের ইনানী সৈকতে ‘মেরিন ড্রাইভ সাইক্লিং রেইস ২০২৫’- এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

তিনি বলেন, মেরিন ড্রাইভ অনেক সুন্দর একটি স্থান। এই  স্থানে এরকম আয়োজনগুলো অব্যাহত থাকবে।

কক্সবাজারের সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে ‘রাইড ফর গ্লোরি’- এই বার্তাকে ধারণ করে প্রথমবারের মত বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মেরিন ড্রাইভ রেইস-২০২৫।

এই সাইক্লিং প্রতিযোগিতায় ৬টি ক্যাটাগরিতে ২৬ জন নারী ও ৩৭৪ জন পুরুষসহ সর্বমোট ৪০০ জন দেশি-বিদেশি সাইকেলিস্ট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় সেনা প্রধান বলেন, দেশের তরুণ প্রজন্ম যেন এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারমেরিন ড্রাইভ সাইক্লিং রেইস ২০২৫শারীরিক চর্চাসেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ৭, ২০২৬

বেলুচিস্তানে অস্ত্রধারীদের হামলায় নয় পুলিশ নিহত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT