চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউই তোপে লঙ্কা পতন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধুঁকতে থাকা দলকে ব্যাট হাতে একাই পথ দেখিয়েছেন গ্লেন ফিলিপস, বল হাতে বাকি কাজ সেরেছেন নিউজিল্যান্ডের পাঁচ বোলার। টিম সাউদি-ট্রেন্ট বোল্টদের তোপে লঙ্কান শিবির থেমেছে ১০২ রানে। দাসুন শানাকার দলকে দেখতে হয়েছে ৬৫ রানের বড় হার।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফিলিপসের ১০৪ রানের ইনিংসে ১৬৭ রানের পুঁজি পায় কিউই দল। জবাবে সাউদি-বোল্ট তোপে লঙ্কানরা পড়ে একশ’র নিচে গুটিয়ে যাবার শঙ্কায়। মিডলে অধিনায়ক দাসুন শানাকার ৩৫ ও ভানুকা রাজাপাকসের ৩৪ রানে সেই লজ্জা এড়ায় শ্রীলঙ্কা, তবে হার রুখতে পারেনি।

বড় জয় সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। দুই জয়, এক ড্রতে ৫ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে আছে উইলিয়ামসনের দল। নেট রানরেটেও রয়েছে সুবিধাজনক অবস্থায়। তালিকায় দুই, তিন ও চার নম্বরে সমান ৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে দুটিতে হেরে তলানিতে নেমে গেছে এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

Banglabid

শনিবার ব্যাট হাতে লঙ্কানদের আসা-যাওয়ার মিছিল শুরু প্রথম ওভার থেকেই। সময় গড়াতে গড়াতে সেটা লম্বা হয়েছে। প্রথম দশ ওভারে ৫৮ রান তুলতে লঙ্কা হারায় ৬ উইকেট। কিউই তিন পেসার আর দুই স্পিনার ধসিয়ে দেন লঙ্কান টপ-মিডল ও লোয়ার অর্ডার। ধুঁকতে ধুঁকতে কোনোরকমে পেরোয় দলীয় শতরান।

লঙ্কা পতনের সূত্রাপাত সাউদির হাতে। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ফেরান পাথুম নিশাঙ্কাকে। মেডেন উইকেট নেওয়া ওভারের পর বাকি তিন ওভারে খরচ করেন ১২ রান। সাউদি শুরু করলেও মূল কাজ করেছেন বোল্ট। গতি, সুইং আর নিয়ন্ত্রিত লাইন লেন্থের জাদু দেখিয়েছেন এ বাহাতি। ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ফাঁদে ফেলেছেন কুশল মেন্ডিস, ডি সিলভা, চারিথ আসালাঙ্কা ও লঙ্কানদের খুঁটি হয়ে থাকা দাসুন শানাকাকে। কিউই দুই স্পিনার স্যান্টনার ও ইশ সোধি নিয়েছেন দুটি করে উইকেট।

শূন্য রানে এক উইকেট থেকে দশ রানের মাঝে লঙ্কা হারায় শুরুর চার ব্যাটার। দলীয় পঞ্চাশ পেরোতেই নেই টপ ও মিডল অর্ডার। রাজাপাকসের ২২ বলে ৩৪ রান ও নবম উইকেট পর্যন্ত টিকে থাকা লঙ্কান অধিনায়কের ৩২ বলে ৩৫ রান বাদে সবার ছিল অঙ্কের ডিজিট। শেষ দিকে কাসুন রাজিথার ৮ রান ও লাহিরু কুমারার চার রানে দলীয় একশ পেরোয় শ্রীলঙ্কা।

Reneta

এরআগে, গ্রুপ ১-এর ম্যাচটিতে টস হেরে বোলিংয়ে দাপট দেখান লঙ্কান বোলাররা। কাসুন রাজিথা-ভানিডু হাসারাঙ্গারা ছিলেন অনবদ্য। ফিলিপস শতক হাঁকালে এবং শেষদিকের দ্রুত রান তোলায় কিউই ইনিংস ৭ উইকেট হারিয়ে দেড়শ ছাড়িয়ে যায়।

ব্যাটিং নেমে থিকসেনা-হাসারাঙ্গার স্পিন ঘুর্ণিতে পড়ে কিউই টপ অর্ডার। দলীয় দশ রানের মাঝে ফিরেন দুই ওপেনার ফিন অ্যালন ও ডেভন কনওয়ে। তিনে নামা অধিনায়ক উইলিয়ামসও হন ব্যর্থ। আসরে বাজে ব্যাটিং প্রদর্শনী করা কিউই নেতা এদিন ১৩ বলে করেন মাত্র ৮ রান।

চতুর্থ উইকেটে কিছুটা থিতু হয়ে আসে নিউজিল্যান্ডের ইনিংস। ডেরিল মিচেলকে নিয়ে ফিলিপস আনেন ৮৪ রান। ২৪ বলে ২২ রান করা মিচেলকে ডি সিলভা ফেরালে ফের চাপে পড়ে কিউই দল। জেমস নিশাম দ্রুত রান তোলার দায়িত্ব পালনে এদিনও ব্যর্থ হন। লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দেড়শ ছাড়াবে এমন চিন্তাও তখন কঠিন ছিল। সেখানে কাজের কাজটা সেঞ্চুরি হাঁকিয়ে সারেন ফিলিপস।

ডানহাতি হার্ডহিটার তুলে নেন আসরের এবং নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় শতক। এরআগে, বাংলাদেশের বিপক্ষে চলতি আসরের প্রথম সেঞ্চুরি করেন রাইলি রুশো। সিডনি ক্রিকেট স্টেডিয়ামে ফিলিপস থামে ইনিংসের দুই বল বাকি থাকতে। দল বাঁচানো সেঞ্চুরি সাজান ১০ চার ও চার ছক্কায়, ৬৪ বলে করেন ১০৪। এটি টি-টুয়েন্টি ক্রিকেটে তার দ্বিতীয় সর্বোচ্চ রান, ১০৮ রানের আরেকটি ইনিংস আছে ডানহাতি হার্ডহিটারের।

শেষদিকে ফিলিপসের যোগ্য সঙ্গ দেন মিচেল স্যান্টনার। ৫ বলে এক ছক্কায় ১১ রান তোলেন এবং শেষ বলে সাউদি ৪ মেরে আনেন চ্যালেঞ্জিং সংগ্রহ।

লঙ্কানদের ভালো শুরু এনে দেওয়া বোলাররা শেষের দিকে খেই হারিয়ে ফেলে। কাসুন রাজিথা ৪ ওভারে ২৩ রানে নেন ২ উইকেট। লঙ্কানদের ইনিংসে সবচেয়ে খরুচে ছিলেন লাহিরু কুমারা, ৩ ওভারে ৩৭ রানের বিনিময়ে পান একটি উইকেট। মাহেশ থিকসেনা ৪ ওভারে খরচ করেন ৩৫ রান। ২২ রান দিয়ে হাসারাঙ্গা ফেরান ড্যারিল মিচেলকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি নিউজিল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি শ্রীলঙ্কাফিলিপসলিড টি-টুয়েন্টি বিশ্বকাপশানাকাসিডনিহাসারাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT