চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রায় পুনর্বিবেচনার আবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, আদালত
A A
ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করা হয়েছে।

গত রোববার আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের চেম্বার আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার এই আবেদন করা হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ যে পাঁচ ব্যক্তি এই রিভিউ আবেদন করেছেন তারা হলেন- তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

Banglabid

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। সে সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। তবে ত্রয়োদশ সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করেন।

সে রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট রায় দেন হাইকোর্ট। সে রায়ের বিরুদ্ধে ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারীপক্ষ। এই আপিল মঞ্জুর করে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। ২০১১ সালের ৩ জুলাই এসংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তত্বাবধায়ক সরকারসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যাদের নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে ভারত

পরবর্তী

‘পদ্মা পানি শোধনাগার’ কর্মকর্তাদের একদিনের বেতনে ত্রাণ বিতরণ

পরবর্তী
পদ্মা পানি শোধনাগার কর্মকর্তাদের বেতনের ত্রাণ বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

'পদ্মা পানি শোধনাগার' কর্মকর্তাদের একদিনের বেতনে ত্রাণ বিতরণ

পুলিশ সদস্যরা ধলঘাটার ইউপি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহেশখালীর ধলঘাটার ইউপি চেয়ারম্যান আটক

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT