চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের কোন পছন্দ নেই: পিটার হাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ১৭, জুন ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের পিটার হাসের ছবি, তিনি সাদা শার্ট ও ব্ল্যাক জ্যাকেট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাবের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হবে না জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, র‌্যাবের নিষেধাজ্ঞায় বাংলাদেশের বিষ্ময় দেখে তারাই বিষ্মিত। বাংলাদেশের জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্রের কোন পছন্দ নেই বলেও জানিয়েছেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোন দলের পক্ষ নেয় না। তবে নির্বাচন আন্তর্জাতিক মানের হবে বলে আশা করি।

শুক্রবার ১৭ জুন যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন সংযোজন সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘অ্যাম-টক’-এর প্রথম পর্বের অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রদূত পিটার হাস কথা বলেন নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা, গণতন্ত্র আর মানবাধিকার ইস্যুতে।

পিটার হাস বলেন, আমাদের দেশের গণতন্ত্রও পারফেক্ট না। আমাদের নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে। কেস হয়েছে। এগুলো নিয়ে কাজ করতে হবে। আমি পরিস্কার করতে চাই, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের কোন পছন্দ নেই। আমাদের কোন ভোট নেই। আমরা কোন দলকে বা প্ল্যাটফর্মকে পক্ষ নেই না। সেটা আমাদের ভূমিকা না। আমরা শুধু দেখতে চাই, এমন একটা নির্বাচন যেটা আন্তর্জাতিক মানের হবে এবং যেখানে বাংলাদেশের মানুষ তাদের পরবর্তী নেতৃত্ব বেছে নিতে পারবে।

তিনি বলেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে শুনতে পাচ্ছি বাংলাদেশ বিষ্মিত। আমরা তাদের বিষ্ময় দেখে বিষ্মিত। ২০১৮ থেকেই আমরা র‌্যাবকে প্রশিক্ষণ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমাদের মানবাধিকার নিয়ে উদ্বেগ ছিলো। কয়েক বছর ধরে আমরা আমাদের মানবাধিকার প্রতিবেদনে সেটা উল্লেখও করেছি। দ্বিপাক্ষিক বৈঠকেও জানিয়েছি। অনেকে জানতে চান, এতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে কিনা। আমি বলি, কখনই না।

রাষ্ট্রদূত আরও বলেন, জিএসপি ও ডিএফসি পেতে যা যা করতে হয়, দুর্ভাগ্যজনক বাংলাদেশ এখনো সেসব পূরণ করেনি। কিন্তু তারা ক্রমাগতভাবে জিএসপি বাধা তুলে নিতে বলছে। জিএসপি ও ডিএফসি ফিরে পেতে আমরা উদ্যোগ অব্যাহত রাখব।

তিনি বলেন, অংশীদারত্বের বিষয়টিকে বাংলাদেশ যত দ্রুত এগিয়ে নেবে, আমরাও ঠিক ততটা দ্রুত এগিয়ে যেতে প্রস্তুত।

ট্যাগ: পিটার হাসর‌্যাব নিষেধাজ্ঞা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্যায় সিলেট ও সুনামগঞ্জে বিদ্যুৎ-মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন

পরবর্তী

পরবর্তী তিন দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত

পরবর্তী
বৃষ্টির মধ্যে রিকশা ও সাইকেল চালকদের ছবি, জলজট ও ভিজে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

পরবর্তী তিন দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত

বাংলাদেশি ক্রিকেটার উইকেটের সামনে ড্রেসিং রুমের মতো পোশাক পরে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT