বাংলাদেশ

ছুটি শেষে ঢাকায় ফিরছেন পিটার হাস

ঢাকায় ফিরছেন পিটার হাস, বাংলাদেশে তার ছুটি শেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

পিটার হাস একটি বৈঠকে বসে আছেন, তিনি একটি স্যুট পরেছেন এবং চশমা পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কায় ছুটি কাটিয়ে আজ ঢাকায় ফিরছেন।

সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

জানা গেছে, শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটি কলম্বো থেকে সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে এবং বেলা ১১ টার মধ্যে ঢাকায় পৌঁছে যাবে।

গত ১৬ নভেম্বর স্ত্রীসহ শ্রীলঙ্কায় যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন পিটার হাস। ছুটিতে যাওয়ার আগে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। পিটার হাস ছুটিতে থাকাকালীন হেলেন লাফার্ভ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

 

বিষয়:পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…