চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ হলেন এলন মাস্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ককে ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ‘টাইম’।

১৩ ডিসেম্বর এক ঘোষণায় ম্যাগাজিনটি এ তথ্য জানায়।

এলন মাস্কের বিষয়ে টাইমের প্রধান সম্পাদক ও সিইও অ্যাডওয়ার্ড ফেলসেনথাল বলেন, পারসন অব দ্য ইয়ার হলো প্রভাবের একটি মাপকাঠি। খুব কম মানুষই পৃথিবীতে জীবনের ওপর মাস্কের চেয়ে বেশি প্রভাব ফেলতে পেরেছেন। এটা হয়তো পৃথিবীর বাইরের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। ২০২১ সালে মাস্ক শুধু বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবেই আত্মপ্রকাশ করেননি, বরং আমাদের সমাজে যে বড় পরিবর্তন এসেছে তার সবচেয়ে বড় উদাহরণ হিসেবেও এসেছেন।

চলতি বছরে টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ায় এলন মাস্ক বিশ্বের এক নম্বর ধনী ব্যাক্তির তালিকায় নাম লিখিয়েছেন। এলন মাস্ক টেসলার পাশাপাশি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের সহপ্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ২০২০ সালে পারসন অব দ্যা ইয়ার হিসেবে যৌথভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বেছে নিয়েছিল ম্যাগাজিনটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলন মাস্ককমলা হ্যারিসজো বাইডেনটেসলার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফের মেসিবিহীন জয় মিয়ামির, টানা দুই ম্যাচেই গোল সুয়ারেজের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নউল’, আঘাত হানবে যেখানে

জুলাই ২৬, ২০২৬

টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT