চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিএনপি নতুন করে সন্ত্রাসের পথে গেলে দেশের মানুষ তাদের রুখে দেবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

নির্বাচন সরকার পরিবর্তনের একমাত্র পথ উল্লেখ করে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, যারা সরকারের পদত্যাগ চাচ্ছেন তাদেরকে বলি, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের একমাত্র পথ। ২৮ অক্টোবর বিএনপি যদি নতুন করে সন্ত্রাসের পথে যায় তাহলে এদেশের মানুষ তাদেরকে রুখে দেবে।

শুক্রবার ২৭ অক্টোবর স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত জাতীয় প্রেসক্লাবে ‘দেশ আমার সিদ্ধান্ত আমার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, বিদেশিদের কথা বলা হচ্ছে। বিদেশিরা অনেকে আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছিল। আবার অনেকে সমর্থন করেছিল। সকল বিরোধীতার মধ্য দিয়ে জাতির পিতার নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। আর আজকে বিরোধী করেছিল আমাদের পদ্মা সেতুর। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বিরোধীতার মুখে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে দেখিয়েছেন।

তিনি বলেন, ষড়যন্ত্র থাকবে। কিন্তু ষড়যন্ত্রকারীরা সংখ্যায় বেশি নয়। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, যারা পক্ষে তারা সবাই যদি এক হয়ে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকি তাহলে একাত্তরের মত এরা পরাজিত হবে। আগামী নির্বাচনেও তারা পরাজিত হবে।

অন্যদিকে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বাংলাদেশ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেন, পিটার হাস নগ্নভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে চলেছেন তো চলেছেন।

মানিক বলেন, বিএনপির একজন নেতা বলেই দিয়েছেন পিটার হাস হচ্ছেন অবতার। যারা আমাদরে দেশে ধর্মরাজনীতি করে সেই জামায়াতে ইসলামীসহ অন্যরা প্রতিবাদ করেনি। বরং মেনে নিয়েছে। এই কথা থেকে এটি পরিষ্কার যে, বিএনপি জামায়াতীরা দেশের মানুষের ওপর আস্থা রাখতে পারছে না। সেজন্য তারা চেষ্টা করছে বিদেশি প্রভূদের মাধ্যমে ক্ষমতা দখলে নিতে।

Reneta

তিনি বলেন, আমরাও পাকিস্তানি উপ-রাষ্ট্রদূতকে এদেশ থেকে বহিস্কার করেছি। কারণ সে আমাদের মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী কথা বলেছিল। যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলছে অথচ ফিলিস্তিনে যে ধরণের মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে। তাতে কী প্রমাণিত হচ্ছে? হাজার হাজার শিশুকে বোমা মেরে হত্যা করা হচ্ছে। এসব শিশুদের মধ্যে মুসলমান রয়েছে, খ্রিস্টান রয়েছে, ইহুদিও রয়েছে। সেখানেও আমরা দেখছি মার্কিন হস্তক্ষেপ।

মানিক বলেন, পিটার হাসকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা প্রয়োজনীয় হয়ে পড়েছে। উনি নগ্নভাবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে চলেছেন। কোনো বাধাই তিনি মানতে রাজি নন। যেন তিনি এই দেশের মালিক, এই দেশের হর্তাকর্তা, বিধাতা।

ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে ও খায়রুল আলমের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাসেম হুমায়ুন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা আবদুল মমিন সিরাজী প্রমূখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকবাল সোবহান চৌধুরীপিটার হাসবিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ জার্সিতে খেলতে চান ইতালির ক্লাবে খেলা দেবজিৎ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

জুলাই ২৪, ২০২৬

গাজী নজরুল ইসলামের আসনে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন জামায়াত নেতা

জুলাই ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্র সফর করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু

জুলাই ২৪, ২০২৬

শাকিব-প্রীতম মানেই ১০০ মিলিয়ন!

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT