বিনোদন

পিপলস চয়েজ অ্যাওয়ার্ডে সেরা বার্বি, টেইলর সুইফট, জাংকুক

বিনোদন তারকারা পিপলস চয়েজ অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনোদন তারকারা পিপলস চয়েজ অ্যাওয়ার্ডে অংশগ্রহণের সময়ের ছবি, যেখানে তারা বিভিন্ন পোশাক ও মঞ্চে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যালিফোর্নিয়ায় বসেছিল পিপলস চয়েজ অ্যাওয়ার্ডের আসর। এবারের আসরে গ্রেটা গারউইগের ‘বার্বি’ জিতেছে ছয়টি পুরস্কার। মুভি অব দ্যা ইয়ার, কমেডি মুভি অব দ্য ইয়ার সহ গুরুত্বপূর্ণ সব বিভাগের পুরস্কার জিতে নিয়েছে এই ছবি।

ক্রিস্টোফার নোলানের ওপেনহেইমার জিতেছে মাত্র একটি পুরস্কার। সেরা দ্য ড্রামা মুভি অব দ্য ইয়ার হয়েছে ছবিটি।

‘বার্বি’ সিনেমার জন্য মেল মুভি স্টার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন রায়ান গসলিং। একই ছবির জন্য ফিমেল মুভি স্টার অব দ্য ইয়ার জিতেছেন মারগট রবি।

টেইলর সুইফট জিতে নিয়েছেন চারটি পুরস্কার। বিলি আইলিশ জিতেছেন টিভি পারফর্মেন্স অব দ্য ইয়ার পুরস্কার। ব্যাড পানি, ড্রেক এবং জ্যাক হারলোকে হারিয়ে জাংকুক জিতে নিয়েছেন মেল আর্টিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড।

অ্যাকশন মুভি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ‘দ্য হাংগার গেমস: দ্য বাল্লাদ অব সং বার্ডস অ্যান্ড স্নেকস।’

এবছর ৪৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সিমু লিউ।

বিষয়:জাংকুক টেইলর সুইফট বার্বি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…