চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে জেলায় জেলায় প্রাণহানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ২৭, মে ২০২৪
বাংলাদেশ
A A
ভোলায় তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এর ঝড়ের ঢেউ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাপক তাণ্ডব চালিয়ে উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল। ব্যাপক তাণ্ডব চালিয়ে উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল। সারাদেশ থেকে পাঠানো প্রতিনিধিদের তথ্য মতে, রেমাল’র তাণ্ডবে এ পর্যন্ত ১০ জন মারা গেছে।

এ ছাড়া মোংলা সমুদ্রবন্দরের কাছে ট্রলারডুবিতে ২ জন নিখোঁজ রয়েছে।

জানা যায়, উপকূলীয় এলাকায় ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক স্থানে উপকূল রক্ষা বাঁধ ভেঙে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন উপকূলের ১ কোটি গ্রাহক। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে গাছপালা। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে বহু পুকুর ও ঘেরের মাছ।

Banglabid

এ ছাড়া পটুয়াখালীতে ১০ থেকে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাসে বেরিবাঁধ ভেঙ্গে ও উপচে প্লাবিত হয়েছে অন্তত ১৫ টি ইউনিয়নের একশ’র বেশি গ্রাম। রোববার রাতের জোয়ারে কক্সবাজারের ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। মহেশখালীতে বেড়িবাঁধ ভেঙ্গে গেছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর এখনও উত্তাল। দমকা বাতাস বইছে উপকূলে। রিমালের প্রভাবে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির কারণে পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে।

সর্বশেষ তথ্যমতে, প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ উপকূলীয় অঞ্চলে তাণ্ডবের পর দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Reneta

ভোলা: প্রবল এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলীয় জেলা ভোলায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর হয়েছে।

মৃতদের মধ্যে মনোজা খাতুন (৫৪) নামের এক নারীও রয়েছে। এছাড়া বোরহানউদ্দিনে জাহাঙ্গীর (৫০) ও দৌলতখানে মাইশা (৪) নামের এক নারীর প্রাণহানী হয়।

বরিশাল: প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর তাণ্ডবে বরিশালে দেওয়াল ধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।

পটুয়াখালী: পটুয়াখালী জেলার কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাস ও ঘরচাপায় অন্তত তিনজনের প্রাণহানী হয়েছে।

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

সাতক্ষীরা: জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে রোববার সন্ধ্যায় শওকাত মোড়ল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরিম মোড়লের ছেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়া অফিসউপকূলে জলোচ্ছ্বাসঘূর্ণিঝড় রেমালদমকা-ঝড়ো হাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

গুগল-মেটা-টিকটকের কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

আগস্ট ৮, ২০২৬

৯ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ তারিখ কি আবার বদলাচ্ছে?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT