মানুষ হুজুরদের থেকে পানিপড়া-তাবিজ নিলেও ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা একটি সভায় বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলা ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মানুষ হুজুরদের কাছ থেকে পানিপড়া ও তাবিজ নিলেও ভোট দেয় না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার (১০ আগস্ট) সকাল ১১টায় কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার উদ্যোগে ‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় আলেমরা পিছিয়ে পড়েছে। সমাজ ও দেশ পরিচালনায় পিছিয়ে না থেকে আলেমদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ। এতে জামিয়া ইসলামিয়ার অধ্যক্ষ মাওলানা হিফজুর রহমান, জামিয়া ইমদাদিয়ার সিনিয়র শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব মাওলানা ইমদাদুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ধর্ম উপদেষ্টা ঐতিহাসিক পাগলা মসজিদ ও জেলা মডেল মসজিদের নির্মাণ করা পরিদর্শন করেন।






