কক্সবাজার

দেশের উন্নয়নে রয়েছে সকল ধর্মের মানুষের অবদান: ধর্ম উপদেষ্টা

উপস্থিত বক্তা ধর্মীয় ঐক্য ও উন্নয়নের উপর আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্তা ধর্মীয় ঐক্য ও দেশের উন্নয়নে অবদান নিয়ে আলোচনা করছেন, পেছনে ব্যানার ও ফুলের arrangements দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ দেশ। এদেশের সামগ্রিক উন্নয়নে সকল ধর্মের মানুষের অবদান আছে।

আজ (১৭ ফেব্রুয়ারি) সোমবার কক্সবাজারের পেকুয়া উপজেলায় নির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করে ধর্ম উপদেষ্টা একথা বলেন। তিনি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে দুর্নীতির মানসিকতা পরিহারের ওপর গুরুত্ব আরোপ করেন।

সে সময় উপদেষ্টা বলেন, মডেল মসজিদের মাধ্যমে ইসলামী সংস্কৃতি, মূল্যবোধ ও ভ্রাতৃত্বের আবহ তৈরি হবে। মানুষ যখন নামাজমুখী হবে, তখন সমাজে অপরাধ প্রবণতা কমবে।

উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়। সে সময় ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, ওলামা মাশায়েখ ও সংশ্লিষ্টরা।

বিষয়:আ ফ ম খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…