নতুন লাইন যুক্ত হলে শিডিউল বিপর্যয় হবেনা
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিন কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়। প্রথম দিনে দেয়া হয়েছে ৭ই আগস্টের টিকিট। কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি যাত্রীরাও। টিকিট পেতে কেউ কেউ ভোর থেকে আবার কেউবা অপেক্ষায় ছিলেন আগের দিন থেকে। কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, এবার অন্যান্য সময়ের চেয়ে টিকিট বিক্রি ব্যবস্থাপনা ভালো। শিডিউল বিপর্যয় নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, নতুন লাইন যুক্ত হলে শিডিউল বিপর্যয় হবেনা। মঙ্গলবার দেয়া হবে ৮ আগস্টের আগাম টিকিট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






