চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামাশার নির্বাচন জনগণ বর্জন করেছে: গণতন্ত্র মঞ্চ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছে, এই তামাশার নির্বাচন জনগণ বর্জন করেছে। এই নির্বাচন গণতন্ত্রের কফিনে শেষ প্যারেক। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন সংক্রান্ত নানা অভিযোগ তুলে এসব কথা বলেন নেতারা। এসময় নেতারা বলেন, গত সাত জানুয়ারি বর্তমান সরকারের ক্ষমতা নবায়ন করার যে তামাশার নির্বাচন তা জনগণ সর্বতভাবে বর্জন করেছে।

নেতারা বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন অনুষ্ঠিত হয়, তাতে ক্ষমতা বদলের কোন সুযোগ ছিল না। সরকারি দল তাদের নিজেদের মধ্যে থেকেই ডামি প্রার্থী দাঁড় করিয়ে একটা কৃত্রিম প্রতিদ্বন্দ্বিতা দেখানোর আয়োজন করেছে। এর বাইরে সরকারি দলের বর্তমান ও সাবেক জোটসঙ্গীদের সাথে আসন ভাগাভাগির মধ্যে দিয়ে তারা প্রতিযোগিতার ন্যূনতম জায়গাকেও বন্ধ করেছে। সবচেয়ে বড় কথা দেশের বড় অংশের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করার ফলে এই নির্বাচন আগে থেকেই প্রতিদ্বন্দ্বিতাহীন একতরফা হিসেবে জনগণের কাছে প্রতিভাত হয়েছে। কাজেই কোনভাবেই এটা একটা নির্বাচনের মর্যাদা পেতে পারে না।

অভিযোগ করে তারা বলেন, আসলে এটা গণতন্ত্রের কফিনের শেষ পেরেক ঠোকার এক আয়োজন হিসেবেই ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। আমরা দেখেছি, সরকার প্রথমে বিরোধী রাজনৈতিক দল বিএনপিকে ভেঙে কিছু অনুগত বিরোধী দল বানানোর চেষ্টা করেছিল। তাতে তারা ব্যর্থ হয়েছে। নিজের দলের ডামি প্রার্থী দিয়ে কৃত্রিম প্রতিযোগিতা সৃষ্টি করে তারা জনগণের চোখে বুলা দিতে ব্যর্থ হয়েছে। তারা টাকা ছড়িয়েও ভোটার আকৃষ্ট করতে পারেনি।

এসময় ডামি নির্বাচন ও তার ফলাফলকে বাতিল করে একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আহ্বান জানান মঞ্চের নেতারা।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান জোনায়েদ সাকী, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ গণতন্ত্র মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণতন্ত্র মঞ্চজনগণ বর্জন করেছেতামাশার নির্বাচনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

জুলাই ৯, ২০২৬
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

জুলাই ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর আয়োজনকারী ইসরায়েলি হামলায় নিহত

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা চুক্তির মধ্যস্থতায় লিবিয়া ইস্যুতে সক্রিয় পাকিস্তান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT