জনপদ

পদ্মাসেতু নির্বিঘ্নে পারাপার হচ্ছে ঘরমুখো মানুষ

ঘরমুখো মানুষদের পদ্মাসেতু দিয়ে পারাপার হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মাসেতু দিয়ে ঘরমুখো মানুষজন বাস, মোটরসাইকেল ও পায়ে পারাপার হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পদ্মাসেতুর টোল প্লাজায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঈদে ঘরমুখো যাত্রীর যানবাহনের চাপ রয়েছে। তবে টোল প্লাজার ৭টি বুথই চালু থাকায় খুব একটা যানজট নেই সেতুতে।

আজ মঙ্গলবার ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত প্রাইভেটকার, মাইক্রোবাস মিনিবাসের চাপ বেশি ছিল। দুপুরের দিকে যানবাহনের চাপ কিছুটা কমে আসে।

আজ সকাল ৬ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাওয়া প্রান্তের টোল প্লাজা দিয়ে ১৩ হাজার ২ শ ৩৮টি ছোট বড় গাড়ি ও ৪ হাজার ৬’শ ৮১টি মোটরসাইকেল অতিক্রম করেছে। যা থেকে সব মিলিয়ে মোট টাকা আদায় করা হয়েছে ২ কোটি ২১ লাথ ৫শ টাকা।

তবে সেতুর টোল আদায়কারীরা জানান, তাদের ধারণা বিকেলে যানবাহনের চাপ আরও বাড়বে। এদিকে ভোর থেকেই প্রচুর পরিমাণ মোটরসাইকেল পারাপার হচ্ছে তাদের জন্য নির্ধারিত নিয়ম মেনেই।

যানবাহন নিয়ন্ত্রণে পুলিশের টহল ছাড়াও মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে।

পদ্মাসেতু উত্তর থানা অফিসার্স ইনচার্জ আলমগীর হোসাইন বলেন, টোল প্লাজার সামনে থেমে থেমে ভোর থেকেই গাড়ির চাপ আছে। তবে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে কোথাও যানজটের সৃষ্টি হয়নি।

ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি যেতে পারে সেই জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশও।

বিষয়:ঈদে ঘরমুখো মানুষ টোল প্লাজা পদ্মাসেতু যানযট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…