বিনোদন

পেলের মৃত্যুতে শোকার্ত বলিউড

বলিউডের কিংবদন্তি পেলে মৃত্যুতে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের বিভিন্ন তারকা পেলের মৃত্যুতে শোক প্রকাশ করছেন, ছবি তে দেখা যাচ্ছে চারজন ব্যক্তিকে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ অসুস্থতার পর অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ফুটবল কিংবদন্তি পেলে। বিশ্বজুড়ে অগণিত মানুষ প্রার্থনা করেছিলেন তার জন্য। কিন্তু সব প্রার্থনাকে পিছনে ফেলে ৮২ বছর বয়সে চলে গেলেন ব্রাজিল তথা বিশ্ব ফুটবলের এই মহাতারকা। তাইতো গোটা বিশ্বের ফুটবল-প্রেমীদের চোখ আজ অশ্রুসিক্ত। যেই শোকে কাতর বলিউড তারকাদের অনেকেই।

পেলের একটা ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে কারিনা কাপুর খান লিখেছেন ‘রাজা’। বলিউড তারকা ভিকি কৌশল লিখেছেন ‘আত্মার শান্তি কামনা করি’। অভিনেত্রী শিল্পা শেঠি ফুটবলের এই মহারথীরের ছবি শেয়ার করে তার নীচে লিখেছেন ‘লেজেন্ড #পেলে… আত্মার শান্তি কামনা করি।’

এছাড়াও ফুটবল প্রেমী বলিউড অভিনেতা অভিষেক বচ্চন তার এক দীর্ঘ বার্তায় ফুটবলের মহারাজের উদ্দেশে লিখেছেন,  ‘ছোটবেলায় বাবা আমাকে পেলের ম্যাজিকের সঙ্গে পরিচয় করিয়েছিল। আর সেই থেকেই তৈরি হয় ফুটবলের প্রতি আজীবন ভালোবাসা। আমাদের কাছে পেলে এবং ব্রাজিল টিমের ভিএইচএস টেপ আছে শেলফ ভর্তি। আমি বাবার সঙ্গে বসে ওগুলো দেখতাম মন দিয়ে। পেলে যখন ভারতে এসেছিলেন আমি তখন কোনভাবে তার অটোগ্রাফ করা একটা জার্সি জোগাড় করতে পেরেছিলাম। যেটা আমার অফিসে এখনো গর্বের সঙ্গে টানানো আছে। ধন্যবাদ স্যার, আমাদের জোগা বোনিতো শেখানোর জন্য আর কোটি-কোটি মানুষের হিরো হওয়ার জন্য। আপনার আত্মার শান্তি কামনা করি পেলে।’

একই সঙ্গে অনুপম খের টুইট করেছেন, ‘প্রিয় পেলে! আপনি, আপনার খেলা এবং আপনি যেভাবে খেলেছেন তা সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জন্য সর্বদা #GameChanger হয়ে থাকবে। তারা ফুটবল খেলে কিনা তাতে কিছু যায় আসে না। অনুপ্রেরণামূলক জীবনের জন্য আপনাকে ধন্যবাদ। #আরআইপি_লেজেন্ড #ওমশান্তি #পেলে।’

পেলে বিশ্বের একমাত্র ফুটবলার যিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন। সেলেসাওদের হয়ে ১৯৫৭ থেকে ’৭১ পর্যন্ত ৯২ ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন তিনি। তিনি এখনও ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।

এছাড়া পেলের নামের পাশে জ্বলজ্বল করছে ফুটবল বিশ্বের রেকর্ড এক হাজার ২৮১টি গোল, যা আজও ভাঙতে পারেনি কেউ।

বিষয়:অনুপম খের অভিষেক বচ্চন কারিনা কাপুর খান পেলে ফুটবল কিংবদন্তি বলিউড তারকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…