স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের মাধ্যমে দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে। জাতীয় শহিদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে তিনি সতর্ক করে বলেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না।






