চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলেগুর পর এবার দেশি সিনেমায় মেঘলা মুক্তার ‘পায়ের ছাপ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

মুক্তি পেতে যাচ্ছে ফরিদুর রেজা সাগর প্রযোজিত ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ছবি ‘পায়ের ছাপ’। আগামী ২৩ ডিসেম্বর (শুক্রবার) সাইফুল ইসলাম মান্নু পরিচালিত এই ছবিটি দেশের সিনেমা হলে মুক্তি পাবে।

ইমপ্রেস টেলিফিল্মের ফিল্ম কনসালটেন্ট আবু শাহেদ ইমন ‘পায়ের ছাপ’ মুক্তির খবর জানিয়েছেন।

তিনি বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্ম সবসময় পরিচ্ছন্ন গল্পে চলচ্চিত্র নির্মাণ করে থাকে। সেই ধারাবাহিকতার নতুন প্রয়াস ‘পায়ের ছাপ’। এতে আমাদের দেশের নারীর সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, ছবিটি দর্শকরা পছন্দ করবেন এবং সাধারণ নারীরা এই ছবি দেখলে এগিয়ে যাওয়া অনুপ্রেরণা পাবেন।’

Banglabid

ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রশংসা নিয়ে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘পায়ের ছাপ’। মূলত নারী প্রধান গল্পের ছবি এটি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকার মেঘলা মুক্তা। যিনি এর আগে তেলেগু ছবি ‘‘সাকালাকালা ভাল্লাভুডু’-তে অভিনয় করেছিলেন।

এবারই প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মেঘলার ছবি ‘পায়ের ছাপ’ মুক্তি পেতে যাচ্ছে। এই ছবির মাধ্যমে তিনি দেশি সিনেমায় অভিষিক্ত হচ্ছেন বলে জানালেন। তাই ‘পায়ের ছাপ’র মুক্তি উপলক্ষে মেঘলা মুক্তার উচ্ছ্বাসের কমতি নেই।

তিনি বললেন, তেলেগু ইন্ডাস্ট্রি থেকে প্রথম নায়িকা হয়েছি। এবার ‘পায়ের ছাপ’-এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে অভিষেক হতে যাচ্ছেন। সেটা আবার ইমপ্রেস টেলিফিল্মের মতো প্রডাকশন হাউজের মাধ্যমে। কাজেই আমার মধ্যে ভীষণ উচ্ছ্বাস কাজ করছেন। দর্শকদের ফিডব্যাক পাওয়ার অপেক্ষায় আছি।

Reneta

মেঘলা মুক্তা জানান, একজন নারীর সংগ্রাম করে এগিয়ে যাওয়া গল্পে নির্মিত হয়েছে ‘পায়ের ছাপ’। বললেন, আমাদের সমাজে একজন নারীকে স্বপ্ন দেখে সেটি বাস্তবায়ন করার গল্পই ‘পায়ের ছাপ’। সাধারণ ঘরের একজন নারী স্বপ্ন দেখতে ভয় পায়। সেই ভয়কে জয় করে স্বপ্ন বাস্তবায়ন করা এবং পুরুষ শাসিত সমাজে টক্কর দিয়ে চমৎকার একটি জার্নির গল্প উঠে এসেছে পায়ের ছাপ-এ।

মেঘলা মুক্তা বলেন, নারীর শূন্য থেকে শিখরে যাওয়াই উঠে আসবে পায়ের ছাপ-এ। এখন ভালো গল্প ও মেকিংয়ের ছবি দেখতে দর্শক হলে যাচ্ছে। আমার বিশ্বাস, পায়ের ছাপ-ও একটি পরিপূর্ণ ছবি যা দর্শক পুরোটা সময় উপভোগ করতে পারবেন।

‘পায়ের ছাপ’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন। এই ছবির দুটি গানে কণ্ঠ দেন ঝিলিক ও আতিয়া আনিশা।

মেঘলা মুক্তা ছাড়াও আরও অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপা খন্দকারদীপান্বিতা মার্টিননরেশ ভূঁইয়াপায়ের ছাপপ্রাণ রায়ফুয়াদ নাসের বাবুমেঘলা মুক্তালিড বিনোদনশওকত আলী ইমনশিল্পী সরকার অপুসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমরা প্রীতিকে ভালোবাসি, কিন্তু প্রীতি হতে চাই না’

আগস্ট ৮, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT