ক্রিকেট

আইপিএলের শুরুতে থাকছেন না পাথিরানা

বাংলাদেশ ক্রিকেটার পাথিরানা মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার পাথিরানা আইপিএলের শুরুতে থাকছেন না, তিনি মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চেন্নাই সুপার কিংসের ডেথ ওভারের পেসার মাথিশা পাথিরানা আসরের শুরু থেকে খেলতে পারবেন না। বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে গিয়ে হ্যামস্ট্রিং চোটে পড়েন শ্রীলঙ্কান তারকা। সিলেটে সিরিজেও পরে আর খেলতে পারননি ২১ বর্ষী লঙ্কান।

সিলেটে দ্বিতীয় টি-টুয়েন্টিতে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান পাথিরানা। ওভার শেষ করার আগেই মাঠ থেকে উঠে যান। এরপর আর মাঠে নামতে পারেন। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টুয়েন্টিতেও তাকে দেখা যায়নি। তারপর থেকে শ্রীলঙ্কান ক্রিকেটের ফিজিওর অধীনে সেরে ওঠার চেষ্টায় রয়েছেন পাথিরানা। এসএলসি থেকে ছাড়পত্র পাওয়ার পরই চেন্নাইয়ের সাথে যোগ দেবেন।

পাথিরানার চোট চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা। কারণ আগেই চোটের কারণে ছিটকে গেছেন দলটির ওপেনার নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। মে মাসের আগে তাকে পাচ্ছে না দলটি। এরমধ্যে যুক্ত হয়েছে পাথিরানার চোট।

২০২৩ মৌসুমে ডেথ ওভারে সর্বনিম্ন ৯০ বল করাদের মধ্যে ইকোনমি ভালো পাথিরানার। ১৬-২০ ওভারের মধ্যে বল করে তার ইকোনমি ৮.০০। ওই মৌসুমে ১২ ইনিংসে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারী হয়েছিলেন।

পাথিরানার চোট মোস্তাফিজুর রহমানের কপাল খুলে দিতে পারে। টাইগারদের অন্যতম সেরা এ পেসার ডেথ ওভারে বল করতে বিশেষ পারদর্শী।

বিষয়:আইপিএল এসএলসি পাথিরানা মোস্তাফিজ শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…