চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’ মুক্তি না পাওয়ায় ‘ব্যবসায়িক সংকট’, বলছে হল মালিকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৩
বিনোদন
A A

দেশে হিন্দি ছবি মুক্তির মৌখিক আশ্বাস পেলেও হল মালিকরা পাননি কোনো লিখিত অনুমতি। আর এ কারণে সদ্য মুক্তিপ্রাপ্ত আমদানি ছবি ‘পাঠান’ মুক্তির সব রকম প্রস্তুতি থাকা সত্বেও দেশের প্রেক্ষাগৃহে চালাতে পারছেন না তারা। 

২৪ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ দু’দফায় ‘পাঠান’ মুক্তির কথা শোনা যায়। তবে এখন পর্যন্ত ‘পাঠান’ মুক্তির সম্ভাবনা প্রায় নেই বললেই খবর।

চলচ্চিত্রের সবগুলো সংগঠন হিন্দি ছবি আনার সম্মতি দিয়ে তথ্য মন্ত্রণালয়ে আবেদন জানালেও শেষ পর্যন্ত লিখিত অনুমতি মেলেনি। তাই হল মালিকরা এখনও সিনেমা হলগুলোতে ‘পাঠান’ মুক্তি দিতে পারেনি।

আর তাই ‘পাঠান’ মুক্তি না পাওয়াকে দেশের সিনেমা হলমালিকরা ‘ব্যবসায়িক সংকট’ এর কারণ হিসেবে দেখছেন। সেই সংকট সরকার ও দেশবাসীর কাছে তুলে ধরতে জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে সিনেমা হল মালিক সমিতি।

সংগঠনটির সেক্রেটারি আওলাদ হোসেন জানান, শনিবার ইস্কাটনের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করা হবে। মৌখিক সম্মতি পাওয়ার পরেও কেন ‘পাঠান’ লিখিতভাবে মুক্তির অনুমতি পায়নি এবং পাশাপাশি হিন্দি ছবি না এলে হল ব্যবসার সংকট দূর হবে না এই বিষয়টি জানানো হবে।

হল মালিক সমিতির একাধিক নেতা জানান, সিনেমার সবগুলো সংগঠন আগেই সম্মতি দিয়েছে। মন্ত্রণালয় মৌখিত অনুমতি দিয়েছিল। তাই ৩ মার্চ ‘পাঠান’ মুক্তি পাবে তারা মোটামুটি চূড়ান্ত ছিলেন। অনেক সিনেমা হলে প্রচারও করা হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় লিখিত অনুমতি দেয়নি বিধায় মুক্তি সম্ভব হয়নি। এ কারণে হয়তো ১০ মার্চ থেকে নতুন আল্টিমেটাম আসতে পারে।

Reneta

উপদেষ্টা সুদীপ্ত দাশ বলেন, আমরা সবরকম চেষ্টা করেও এখনও ছবি আনতে পারিনি। এ কারণে হলমালিকদের পক্ষ থেকে আল্টিমেটাম আসতে পারে। শনিবার সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাঠানপ্রেক্ষাগৃহমার্চলিড বিনোদনশাহরুখসিনেমাহিন্দি ছবি
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬

ইউরোপীয় লিগগুলো কেন ইনফান্তিনোর উপর চাপ বাড়াচ্ছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT