চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ধারিত দিনের অনেক আগেই ওটিটিতে ‘পাঠান’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৩
বিনোদন
A A

নির্ধারিত দিনের অনেক আগেই ওটিটিতে আসছে শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত বক্স অফিসে ইতিহাস সৃষ্টিকারী ছবি ‘পাঠান’। শোনা যাচ্ছে, চলতি মাসেই সিনেমাটি স্ট্রিমিং হচ্ছে।

সদ্যই বড়পর্দায় ৫০ দিন পূর্ণ করেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই স্পাই থ্রিলার ছবিটি। এরইমধ্যে ‘পাঠান’ বক্সঅফিসে হাজার কোটির মাইলফলক স্পর্শ করেছে।

কথা ছিলো আগামি ২৫ এপ্রিল ওটিটিতে আসবে ‘পাঠান’। মুক্তির আগেই এমনটা ঘোষণা করে যশ রাজ ফিল্মস। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, এপ্রিল নয় বরং ২২ মার্চ থেকেই ওটিটিতে দর্শক পাঠান ছবিটি দেখতে পারবেন। আর এটি দেখা যাবে অন্যতম ওটিটি জায়ান্ট অ্যামাজন প্রাইমে। যদিও প্রযোজনা সংস্থা কিংবা অ্যামাজন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এমনটি জানায়নি।

তবে ভারতের বেশকিছু সংবাদ মাধ্যমে বিভিন্ন সূত্রের বরাতে ‘পাঠান’ এর ওটিটি রিলিজ তারিখ ঘোষণা করে। শোনা যাচ্ছে, সিবিএফসির বাদ দেওয়া বিতর্কিত দৃশ্যও দেখা যাবে ছবির ওটিটি ভার্সনে।

মুক্তির প্রথম ধাপেই ১০০০ কোটি রুপি আয় করল কিং খানের ‘পাঠান’। বিশ্বব্যাপী এই আয় ১২২ মিলিয়নেরও বেশি। হিন্দি ছবির ইতিহাসে ‘দঙ্গল’কে হার মানালো ‘পাঠান’র এই আয়।

এতদিন ১০০০ কোটি রূপি আয় করা একমাত্র বলিউড ছবি ছিল আমির খানের ‘দঙ্গল’। এছাড়াও দক্ষিণই ছবি হিসেবে প্রভাসের ‘বাহুবলী ২’, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির ‘আরআরআর’ এবং যশের ‘কেজিএফ ২’ ১০০০ কোটির মাইলফলক ছুঁয়েছিল।

Reneta

৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান’।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

Shah Rukh Khan Starrer ‘Pathaan’s Extended Version To Be Released On OTT Platform ‘Amazon Prime Video’ On March 22nd, 2023!https://t.co/oLYEf3ltiI#ShahRukhKhan #RanbirKapoor #ShahRukh #SRK #Pathaan #Pathan #BoxOffice #DeepikaPadukone #JohnAbraham #YRF @PrimeVideo @yrf @iamsrk

— Box Office Worldwide (@BOWorldwide) March 15, 2023

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামাজন প্রাইমআশুতোষ রানাওটিটিজন আব্রাহামডিম্পল কাপাডিয়াদীপিকাপাঠানভারতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ: গ্রুপপর্ব থেকে ফাইনালের জার্নি

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল নামে পরিচিতি পেয়েছে কাপ্তাই হ্রদের দুটি সেতু

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT