চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গল্পে নেই জোর, ‘পাঠান’কে ২.৫ স্টার দিলেন কেআরকে!

অনলাইন চ্যানেল আইঅনলাইন চ্যানেল আই
৭:১৩ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

বক্স অফিসে ধামাকা ওপেনিং হয়েছে শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’ এর। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কলকাতা থেকে কচ্ছ সারা ভারত জুড়ে চলছে ‘পাঠান’ ঝড়।

মুক্তির প্রথম দিন দুপুর তিনটা পর্যন্ত কেবল মাল্টিপ্লেক্স গুলোতেই ২০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের এই ছবি।

কিং খানের কামব্যাক ছবি ঘিরে শাহরুখ ভক্তদের উন্মাদনা তো তুঙ্গেই, পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। তবে তারই মাঝে বোমা ফাটালেন বলিউডের স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান (কেআরকে)।

বরাবরই বলিউডের এই বহুবিতর্কিত ব্যক্তিত্ব সুপারস্টারদের সব বিষয়ে সমালোচনা করতে ভালোবাসেন। যদিও চারিদিক থেকে যখন এত পজিটিভ রিভিউয়ের ভিড় তখন খুব বেশি কাটাছেঁড়া করতে পারেননি ‘দেশদ্রোহী’ ছবির এই নায়ক।

‘পাঠান’কে উদ্দেশ্য করে এক টুইট বার্তায় কেআরকে লিখেছেন, ‘পাঠান’ নাকি একই ছবির মধ্যে আদতে দুটো ছবি! প্রথমার্ধে একটি, দ্বিতীয়ার্ধে অন্যটি। পাশাপাশি কেআরকে-র দাবি ছবিতে সুপারস্টার থাকলেও গল্প একেবারেই অন্তঃসারশূন্য।

তিনি বলেছেন, প্রথমার্ধটা ভালো, কিন্তু দ্বিতীয়ার্ধটা ওতোটা ভালো নয়। আসলে এটা একটা বড় স্কেলে বানানো ছবি, যার স্টার-কাস্ট বিশাল বড়, তবে গল্পটা জিরো। কিন্তু ‘কেজিএফ ২’ এবং ‘পুষ্পা’র মত ছবি যেখানে সফল হয়েছে, সেখানে ফর্মুলা মেনে এটাও হিট হবে। তবে আমার তরফ থেকে এই ছবির জন্য রইল ২.৫ খানা স্টার’।

Reneta

তবে ‘পাঠান’কে নিয়ে এখনই কোন রিভিউ দিতে ইচ্ছুক না কেআরকে। তার মতে দক্ষিণী ফর্মুলাকে হাতিয়ার করে তৈরি এই বলিউড মশালা ছবিকে দর্শক মান্যতা দেবে কিনা তা নিয়ে ধন্দে রয়েছেন কেআরকে। তাইতো সব দিক খতিয়ে দেখে তবেই ছবির রিভিউ দেবেন তিনি।

পাশাপাশি ‘পাঠান’-এর অ্যাডভান্স বুকিং নিয়ে কারচুপি করেছেন শাহরুখ খান এমন অভিযোগও আনেন কেআরকে। একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন তিনি। যেখানে দুই শাহরুখ ভক্তের দু-হাত ভর্তি ‘পাঠান’-এর টিকিট দেখা যাচ্ছে। তারা জানান, ৮০০ টিকিট রয়েছে, যা তারা বিলিয়ে দেবেন ফ্রি-তে।

কেআরকে-র দাবি, নিজেই টাকা দিয়ে ‘পাঠান’-এর টিকিট বিলি করছেন শাহরুখ। তাই পাঠান শেষরক্ষা হবে না এমন কথাও বলে বসেন কেআরকে। যদিও বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। প্রথম দিনই রেকর্ড ব্যবসা করবে ‘পাঠান’, প্রাথমিক ট্রেন্ড বলছে ৫০ কোটির গণ্ডি প্রথম দিনই পার হয়ে যাবে।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামাল রশিদ খানকেআরকেপাঠান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT