চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে সিঙ্গেল স্ক্রিনে প্রত্যাশা পূরণে ব্যর্থ ‘পাঠান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ১৪, মে ২০২৩
বিনোদন
A A

দেশের ৪১টি সিনেমা হলে শুক্রবার (১২ মে) মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছবি ‘পাঠান’। আগেই জানা যায়, সারাদেশে ছবিটির একযোগে ২০৬টি শো চলছে। এই ছবি নিয়ে মুক্তির আগে তুমুল আলোচনা থাকলেও মুক্তির পর সিঙ্গেল স্ক্রিনগুলোতে আহামরি দর্শক দেখছে না!

একাধিক সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করলে তারা রবিবার চ্যানেল আই অনলাইনকে জানান, প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘পাঠান’।

তবে দেশের আধুনিক সিনে থিয়েটার সিনেপ্লেক্সে মোট ৩৪ শো চলছে পাঠান’র; সেখানে ছবিটি তুলনামূলক ভালো চলছে। কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, যে সিঙ্গেল স্ক্রিনগুলো টিকিয়ে রাখতে ‘পাঠান’র মতো হিন্দি ছবি আমদানি করা হয়েছিল সেখানে মুক্তির তিনদিনের মাথায় অনেকটা ব্যর্থ!

শুক্রবার দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ‘পাঠান’ ভালো চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মধ্যে উন্মাদনাও দেখা গেছে। বাংলাদেশে শাহরুখ খানের ভক্ত নেচে গেয়ে ছবিটি দেখার পর প্রতিক্রিয়া প্রকাশ করেন। রবিবার জানা যায়, মাল্টিপ্লেক্সেও ওয়ার্কিং ডে-তে দর্শক মোটামুটি ভালো।

বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা এক বিশেষ প্রতিবেদনে জানাচ্ছে, মুক্তির প্রথম দিনে বাংলাদেশের বক্স অফিস থেকে ‘পাঠান’ টিকিট বিক্রি করেছে ২৫ লাখ টাকার (গ্রস)। পরিবেশক সত্যদীপ সাহা যিনি বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি দিয়েছেন তিনি গণমাধ্যমটির কাছে দাবি করেছেন, ‘মুক্তির প্রথমদিনের এই আয় দুর্দান্ত এবং এটি বছরের (বাংলাদেশের) সবচেয়ে বড়।’

সিনেমা হল মালিক সমিতির নেতারা বলছেন, প্রথমদিন পাঠান মোটামুটি ব্যবসা করেছে। দ্বিতীয়দিন ব্যবসায়িকভাবে সুবিধা করতে পারছে না। কেন চলছে না এই কারণ হিসেবে তারা উল্লেখ করেন, ঘূর্ণিঝড় মোখায় চট্টগ্রামসহ দেশের অনেক অঞ্চলে সিনেমা হল বন্ধ আছে। পাশাপাশি ওটিটিতে মুক্তি পাওয়ায় দর্শকদের আগ্রহ কিছুটা কম বলে জানা যায়।

Reneta

ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ বলেন, বিশ্বব্যাপী ‘পাঠান’ মুক্তি পেয়েছে অনেকদিন হলো। অনলাইনে সবাই দেখে ফেলেছে। তাহলে বলেন, দর্শক কীভাবে এটা দেখবে? তাই আমাদের হলে সেভাবে দর্শক টানতে পারছে না। যা চলছে সেটা মোটামুটি বলা যায়।

যশোরের মনিহার সিনেমা হলের ব্যবস্থাপক মোহাম্মদ তোফাজ্জল বলেন, পাঠান আশানুরূপ ব্যবসা করতে পারছে না ছবিটি। যদি একটু পরিস্কার করে বলি, তাহলে গড়ে ২০ ভাগ দর্শক ছবিটি দেখছে। ঈদে যেভাবে সিনেমা দেখা শুরু হয়েছিল, সেভাবে ‘পাঠান’ সিনেমাটি ব্যবসা করতে পারছে না।

ফার্মগেটের আনন্দ সিনেমা হলের মঞ্জুর রহমান জানান, ঈদে শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ অনেক ভালো চলছে। কিন্তু ‘পাঠান’ সেই হিসেবে একদম ভালো যাচ্ছে না। যে দর্শক এসেছে তা আশানুরূপ নয়। শুক্রবার প্রথমদিনের প্রতিটি শোতে ১০০ জনের বেশি দর্শক ছিল না।

বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের অপারেশন ইনচার্জ জাহিদ বলেন, ‘খুব ভালো ব্যবসা করতে পারছে না। টুকটাক করে চলছে। এটা আরো ভালো করতে পারতো যদি সিনেমাটি আগে মুক্তি দেওয়া সম্ভব হতো।’

সৈয়দপুরের তামান্না সিনেমা হলের ব্যবস্থাপক ঝন্টু বললেন, ‘ছবিটি অনলাইনে আছে। না হলে এটি খুবই ভালো ব্যবসা করতে পারতো। শুক্রবার ভালো ব্যবসা করলেও পরেরদিন থেকেই কমে গেছে। আমাদের এখানে নন বেঙ্গলিরা সিনেমাটি দেখতো যদি অনলাইনে না থাকতো। তারা আমাকে বলছে যেসব ছবি মোবাইলে থাকবে সেসব দেখবো না, নতুন ছবি আনুন। যদি একযোগে ইন্ডিয়ার সঙ্গে রিলিজ করা যেত তাহলে ভালো চলতো।

রংপুরের শাপলা সিনেমা হলে পাঠান’র প্রথমদিনের আয় ছিল ৬৫ হাজার টাকা। পরেরদিন থেকে দর্শক খরায় পড়েছে। সান্তাহারের পূর্বাশা সিনেমা হলের বেলাল জানিয়েছেন, পাঠান সিনেমার দর্শক সে অর্থে নেই। দিনাজপুরের মডার্ন হলেও একদমই ব্যবসা করতে পারছে না বলে জানালেন ব্যবস্থাপক রেজা।

তবে চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলের কর্ণধার সাদাত হোসাইন বললেন, শনিবার রাতে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও পাঠান দেখতে দর্শকরা আসছেন। শনিবার, শুক্রবার ভালো ব্যবসা করেছে। আজ (রবিবার) আবহাওয়া খারাপের কারণে সিনেমা হল বন্ধ। ওয়েদার ভালো হলে আগামীকাল চলবে।

অন্যদিকে শুক্রবার থেকেই দেশের মাল্টিপ্লেক্সগুলোতে পাঠান দেখার জন্য উপচেপড়া ভিড় চোখে পড়ে। তবে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ বলছেন, শুক্রবার ও শনিবার আমাদের টিকিট সেল হয়ে গিয়েছিল। আজ থেকে ওয়ার্কিং ডে। কম তো হবেই। তবে বলবো মোটামুটি চলছে।

২৫ জানুয়ারি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে ‘পাঠান’। বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসাসফল ছবিগুলোর একটি এটি। পরে অ্যামাজন প্রাইমেও মুক্তি পায়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে আরও আছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাঠানবাংলাদেশলিড বিনোদনশাহরুখসিনেমাসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রক্তক্ষয়ী সংঘর্ষে ভাঙ্গায় আহত অর্ধশতাধিক, তিন ঘণ্টা বন্ধ মহাসড়ক

জুন ২৮, ২০২৬

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জুন ২৮, ২০২৬

সর্বোচ্চ পয়েন্ট নিয়ে কারা গেল নকআউটে

জুন ২৮, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন।

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলা: চার সেনা সদস্যসহ নিহত ১০

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT