আন্তর্জাতিক

প্রয়োজন ছাড়া ট্রেনে ভ্রমণ না করতে ইংল্যান্ড-ওয়েলসের যাত্রীদেরকে পরামর্শ

লন্ডনের রেলওয়ে স্টেশনে বিভিন্ন ট্রেন ও যাত্রীরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড ও ওয়েলসের রেলযাত্রীদের বুধবার ২৪ জুন ও বৃহস্পতিবার ২৫ জুন একান্ত প্রয়োজন ছাড়া ট্রেনে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দেশটির বেশ কয়েকটি ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান যাত্রীদের শুধু জরুরি প্রয়োজনে ভ্রমণের আহ্বান জানিয়েছে এবং সীমিত সময়সূচিতে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে, থেমসলিংক, নর্দার্ন এবং অ্যাভান্টি ওয়েস্ট কোস্ট।

এছাড়া গ্যাটউইক এক্সপ্রেস বুধবার ও বৃহস্পতিবার বিকেলে কোনো ট্রেন পরিচালনা করবে না। অন্যদিকে এলএনইআর তাদের যাত্রীদের ভ্রমণ না করার জন্য জোরালোভাবে পরামর্শ দিয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কমসংখ্যক ট্রেন চালানোর ফলে রেল অবকাঠামোর ওপর চাপ কমবে। একই সঙ্গে সম্ভাব্য কোনো বিঘ্ন বা সমস্যায় কমসংখ্যক যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়া সময়সূচিতে অতিরিক্ত ফাঁকা সময় রাখা হলে বিলম্বের প্রভাবও তুলনামূলকভাবে কম ছড়িয়ে পড়বে।

যেসব যাত্রী ভ্রমণ না করার সিদ্ধান্ত নেবেন কিন্তু ইতোমধ্যে টিকিট কেটে রেখেছেন, তারা অধিকাংশ ক্ষেত্রেই অন্য কোনো দিনে সেই টিকিট ব্যবহার করতে পারবেন অথবা অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন। এ বিষয়ে নিজ নিজ ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয়:ইংল্যান্ড ওয়েলস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…