বাংলাদেশ

শুক্রবার ও শনিবার বিমানবন্দর সড়কে বিশেষ ট্রাফিক নির্দেশনা

ঢাকার বিমানবন্দর সড়কে যানজট ও ট্রাফিক নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার ও শনিবার বিমানবন্দর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজটের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর এলাকায় সড়কের উন্নয়ন কাজ চলমান রাখার কারণে জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।

বিআরটির প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ২২ ডিসেম্বর সকাল ৬টা থেকে শনিবার ২৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর এলাকায় সড়কের পশ্চিম পাশে সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। এজন্য ঢাকা থেকে ময়মনসিংহমুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এই করিডোরে চলাচলরত সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সবার সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করা হয়েছে।

বিষয়:বিআরটি প্রকল্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…